Dhaka ১১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর পরকীয়ায় বাধা,পার্কে একত্রিত হয়ে বিষপান নতুন সংসার শুরু করেছেন হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি অর্ধেক ঋণ, অর্ধেক অনুদানে উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক মানবতাবিরোধী অপরাধ: কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে মস্কোর দিয়ে ধেয়ে আসা ৩৭ ড্রোন ধ্বংস করল রাশিয়া সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

মহাখালী কাউন্টারে বাস নেই, ঘরমুখো যাত্রীদের দীর্ঘ সারি

12 / 100 SEO Score

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। এমন পরিস্থিতিতে কাউন্টারে বাস নেই, টিকিটও নেই। অথচ ঈদে ঘরে ফেরা যাত্রীদের দীর্ঘ সারি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এমন চিত্র দেখা যায়।

যাত্রীদের অভিযোগ যে দু’একটা বাস ছেড়ে যাচ্ছে তাতেও বাড়তি ভাড়া নেয়া হচ্ছে। ৪৫০ টাকার ভাড়া নেয়া হচ্ছে ৬০০ টাকা। এ ছাড়া বাড়তি ভাড়া দিতে চাইলেও টিকিট পাওয়া যাচ্ছে না।

মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহগামী এক যাত্রী অভিযোগ করেন, নাড়ির টানে বাড়ি গিয়ে লাভ নেই। ভাড়া ৩০০, লইতাছে ৮০০।

আরও কয়েকজন যাত্রী অভিযোগ করেন, ট্রান্সপোর্টের টিকিট বিক্রির সারিতে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না টিকিট। তারপরও টিকিটের জন্য অপেক্ষা করছেন তারা। এই ঘোগান্তি কখন শেষ হবে? এমন প্রশ্ন রাখেন যাত্রীরা।

এদিকে বাড়তি ভাড়া নেয়ার কথা অস্বীকার করেন কাউন্টারের লোকজন। তারা জানান, বাস সংকটের কারণেই যাত্রীদের এমন ভোগান্তি হচ্ছে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

4 × one =

About Author Information

মহাখালী কাউন্টারে বাস নেই, ঘরমুখো যাত্রীদের দীর্ঘ সারি

Update Time : ০৪:৩৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬