Dhaka ০৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ টাকায় ডিম, ২০০ টাকায় শিম: চাপে নিম্ন ও মধ্যবিত্ত সিফাতের গ্রেফতার প্রসঙ্গে, ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ: জারা রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা নেপালে নিখোঁজ ৫ হাজার ৮৩: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর

মাঠে আম্পায়ারকে অশালীন ভাষা, শাস্তির মুখে কোহলিদের কোচ

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আইপিএলে আচরণবিধির লেভেল ওয়ান লঙ্ঘনের দায়ে শাস্তি পেয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচ এন্ডি ফ্লাওয়ার। তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইপিএলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ফ্লাওয়ার আচরণবিধির ধারা ২.৩ লঙ্ঘন করেছেন, যা মূলত ‘ম্যাচ চলাকালে শ্রবণযোগ্য অশ্লীল শব্দ ব্যবহারের’ সঙ্গে সম্পর্কিত। এই ঘটনাটি ঘটেছিল বেঙ্গালুরুর রান-তাড়ার ১৭.২ ওভারে, যখন ফ্লাওয়ার চতুর্থ আম্পায়ারের সঙ্গে উত্তেজিত হয়ে তর্কে জড়িয়ে পড়েন।

ক্রুনাল পান্ডিয়ার একটি শটে বাউন্ডারি লাইনে একটি বিতর্কিত সিদ্ধান্তে উত্তেজনার সূত্রপাত হয়। এএম গজনফরের বলে ক্রুনাল শটটি খেললে বলটি ওয়াইড লং-অনের দিকে যায়, যেখানে সীমানার দড়ির কাছে নমন ধীর ক্যাচটি ধরেন। দড়ি অতিক্রম করার সময় তিনি বলটি তিলক ভার্মার দিকে ছুঁড়ে দেন। তিলক ক্যাচটি ধরার জন্য তেমন চেষ্টা করেননি। তার মনে হয়েছিল বল ছোড়ার সময় নমনের এক পা বাউন্ডারির এপারে থাকলেও অন্য পা কুশনে লেগেছে। ছক্কা হয়েছে ভেবে ক্যাচ নিতে সেভাবে চেষ্টা করতে দেখা যায়নি তাকে।

তবে রিপ্লেতে দেখা যায়, ক্যাচ ধরার চেষ্টার সময় নমন কুশন স্পর্শ করেননি। ক্র্যাম্পিংয়ে ধুঁকতে থাকা ক্রুনাল রান নেওয়ার চেষ্টা করেননি। ওই ডেলিভারি থেকে হয়নি কোনো রান।

ওই সময় চতুর্থ আম্পায়ারের সঙ্গে ‘আক্রমণাত্মক হয়ে কথা বলার’ অপরাধ স্বীকার করেছেন ফ্লাওয়ার এবং ম্যাচ রেফারি অমিত শর্মার দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। আইপিএলের নিয়ম অনুযায়ী, লেভেল ওয়ান লঙ্ঘনের শাস্তি চূড়ান্ত ও বাধ্যতামূলক।

ডিবি/এল

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

sixteen − 2 =

About Author Information

মাঠে আম্পায়ারকে অশালীন ভাষা, শাস্তির মুখে কোহলিদের কোচ

Update Time : ০৫:২১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬