Dhaka ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘মারাঠা মন্দির’-এর ৩০ বছরের রেকর্ড ভাঙতে যাচ্ছে ‘ধুরন্ধর টু’

12 / 100 SEO Score

মুম্বাইয়ের ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ ‘মারাঠা মন্দির’-এর দীর্ঘ ৩০ বছরের একচ্ছত্র রেকর্ড এবার ভাঙতে চলেছে বলিউড সুপারস্টার রণবীর সিংয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর টু’।মুম্বাইয়ের মারাঠা মন্দিরে গত তিন দশক ধরে প্রতিদিন নির্দিষ্ট সময়ে প্রদর্শিত হয়ে আসছে কালজয়ী সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ (ডিডিএলজে)। তবে দীর্ঘ এই ঐতিহ্যে এবার যতি চিহ্ন টানছে ‘ধুরন্ধর টু’। ডিডিএলজে-এর সেই চিরচেনা শো টাইম এবার বদলে যাচ্ছে।

সেখানে জায়গা করে নিচ্ছে রণবীরের এই নতুন অ্যাকশন থ্রিলার। শুধু মারাঠা মন্দিরই নয়, মুম্বাই ও থানেসহ ভারতের বিভিন্ন শহরে দর্শকদের চাপে মধ্যরাতেও শো শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন হল মালিকরা।চাহিদা সামলাতে প্রয়োজনে ২৪ ঘণ্টা সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনাও শোনা যাচ্ছে। এর আগে ফেব্রুয়ারি মাসের শুরুতে ট্রেলার প্রকাশ পেতেই ‘হামজা আলি’ রূপী রণবীরের সংলাপে উত্তাল হয় সামাজিক মাধ্যম।

তবে সব বিতর্ককে ছাপিয়ে দর্শকদের জোয়ার এখন টিকিট কাউন্টারে। আগামী ১৯ মার্চ মুক্তি পেতে যাওয়া এই ছবির অগ্রিম টিকিট বুকিংয়ের হিসাব বলছে, এরই মধ্যে প্রায় ১৫ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম মোট পাঁচটি ভাষায় মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর টু’।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘মারাঠা মন্দির’-এর ৩০ বছরের রেকর্ড ভাঙতে যাচ্ছে ‘ধুরন্ধর টু’

Update Time : ০৩:৫১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬