Dhaka ০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাবাদার আগুনে বোলিংয়ে কাঁপছে বাংলাদেশের ব্যাটিং

স্পোর্টস ডেস্ক
8 / 100 SEO Score

বিশ্বের অন্যতম সেরা বোলার কাগিসো রাবাদা। ঘরের মাঠে সব সময়ই তিনি ভয়ঙ্কর। কারণ, পেস সহায়ক উইকেটই তৈরি করা হয়। রাবাদা যে কতটা ভয়ঙ্কর জোহানেসবার্গ টেস্টে তা টের পাচ্ছে বাংলাদেশের ব্যাটাররা। কারণ, দলীয় রান ২২ হতে না হতেই রাবাদার আগুনে বোলিংয়ে শীর্ষসারির ৩ ব্যাটারকে হারাতে হলো বাংলাদেশকে। আউট হয়েছেন মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪। ৯ রানে তানজিদ হাসান তামিম এবং তাওহীদ হৃদয় ব্যাট করছেন ২ রান নিয়ে।

এমন অভিষেক ক’জন ক্রিকেটার চাইবেন? একেবারে বাঘের ডেরায় গিয়ে শুরুতেই বাঘের মুখোমুখি হওয়ার মত অবস্থা। মাহফিজুল ইসলাম রবিনের অবস্থাও হয়েছে তেমন। দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলা। তারওপর অভিষেক। এমন অভিষেক ম্যাচে ইনিংস ওপেন করতে নামলেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ব্যাটিং করা মাহফিজুল ইসলাম।

কিন্তু বিশ্বের অন্যতম সেরা বোলার কাগিসো রাবাদাকেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বল মোকাবেলা করলেন মাহফিজুল ইসলাম। কিন্তু প্রথম বলেই কুপোকাত হলেন তিনি। রাবাদা বলটি দিলেন আউটসাইড অফে। ব্যাট পেতে দিলেন রবিন। বল বাইরের কানায় লেগে চলে গেলো গালি অঞ্চলে মার্কো ইয়ানসেনের হাতে।

জীবনের প্রথম বলেই আউট হওয়া অন্যতম দুর্ভাগ্যতম ব্যাটার হয়ে গেলেন মাহফিজুল ইসলাম রবিন। নিজের এবং দলের রানের খাতা খোলার আগেই বিদায় নিলেন তিনি।

রাবাদার করা দ্বিতীয় ওভারে আরও একটি উইকেটের পতন হলো। এবার উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মুমিনুল হক। ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন তিনি। এ সময় দলের রান ২ এবং ব্যক্তিগত রান ছিল শূন্য।

এরপর ২০ রানের জুটি গড়ে তোলেন নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিম। কিন্তু সেই রাবাদার বলেই বোল্ড হয়ে গেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

3 × 4 =

About Author Information

রাবাদার আগুনে বোলিংয়ে কাঁপছে বাংলাদেশের ব্যাটিং

Update Time : ০৯:২২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬