Dhaka ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে নাশকতায় অর্থায়নের অভিযোগ, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল রমজানের আগে খেজুর, আপেল ও কমলায় শুল্ক কমাল এনবিআর গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করছে ইসরায়েল আবাসন খাতে রাজনৈতিক প্রভাব ও যোগসাজশে গড়ে উঠেছে মাফিয়াতন্ত্র : টিআইবি ব্যাংক খাতের ক্ষত সারতে চার বছরের মহাপরিকল্পনা

শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার নম্বরবণ্টন পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে ২৩০ নম্বরের পরিবর্তে মোট ৪০০ নম্বরে পরীক্ষা নেওয়ার প্রস্তাব এসেছে। এ ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষায় ১০০, লিখিত পরীক্ষায় ২০০ এবং মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর রাখার প্রস্তাব করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিধিমালা ও পরিপত্র সংশোধন নিয়ে আয়োজিত এক সভায় এ প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

সভায় শিক্ষক নিয়োগের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরবণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন ধাপের পরীক্ষায় যথাক্রমে ১০০, ২০০ ও ১০০ নম্বর রাখার প্রস্তাব দেওয়া হয়।

বর্তমানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—এই তিন ধাপে মোট ২৩০ নম্বরের পরীক্ষা নেওয়ার একটি খসড়া পরিপত্র তৈরি করেছে এনটিআরসিএ।

সভায় উপস্থিত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে এটি এখনো প্রস্তাব ও আলোচনার পর্যায়ে রয়েছে। এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এ ছাড়া সভায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের সংখ্যা এবং শিক্ষক নিয়োগ বিধিমালা নিয়েও আলোচনা হয়। তবে এসব বিষয়েও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

1 + eleven =

About Author Information

শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব

Update Time : ০৯:২৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬