Dhaka ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিল্পী সংঘের স্বাস্থ্যসেবা চুক্তি

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

অভিনয় শিল্পীদের জন্য মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অভিনয় শিল্পী সংঘের মধ্যে একটি দ্বিপাক্ষিক স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।এ চুক্তির মাধ্যমে অভিনয় শিল্পী সংঘের সদস্য ও তাদের পরিবারের জন্য বিশেষ ছাড়ে চিকিৎসাসেবাসহ বিভিন্ন স্বাস্থ্যসুবিধা নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তির আওতায় অভিনয় শিল্পী সংঘের সব সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশেষ মূল্যছাড়ে চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি তারা এক্সিকিউটিভ হেলথ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপ এবং অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। অভিনয় শিল্পী সংঘের পক্ষে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি আজাদ আবুল কালাম।

এ সময় অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এবং আইনবিষয়ক সম্পাদক সূচনা সিকদারও দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এই কর্পোরেট স্বাস্থ্য চুক্তির মূল লক্ষ্য হলো অভিনয় শিল্পীদের এবং তাদের পরিবারের জন্য মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করা। একই সঙ্গে জরুরি স্বাস্থ্যসেবা দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে প্রদান করে শিল্পীদের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সহযোগিতা করা।

তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে অভিনয় শিল্পী সমাজ আরও সহজে আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবে। ভবিষ্যতেও শিল্পীদের কল্যাণে স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে একসঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানায় উভয় পক্ষ।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শিল্পী সংঘের স্বাস্থ্যসেবা চুক্তি

Update Time : ০৭:৩২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬