Dhaka ১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেমিফাইনালে মুখোমুখি সাবেক চার বিশ্বচ্যাম্পিয়ন, আগে কি কখনো হয়েছিল?

স্পোর্টস ডেস্ক
8 / 100 SEO Score

দেখতে দেখতেই শেষ ধাপে ফিফা ফুটবল বিশ্বকাপ- ২০২৬ এর খেলা। কোয়ার্টার ফাইনাল পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ। সুইজারল্যান্ডকে হারিয়ে এবারের আসরের চতুর্থ দল হিসেবে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বর্তমান চ্যাম্পিয়নরা জয় পেয়েছে ৩-১ ব্যবধানে।

ফলে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে এসেছে চারটি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন – ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা।

সেমিফাইনালে এই চার দলের ওঠার কারণে এটা নিশ্চিত যে, এবারের ট্রফি কোনো নতুন দলের হাতে উঠছে না। বিশ্বকাপ ইতিহাসে তৃতীয়বারের মতো প্রত্যেক সেমিফাইনালিস্টই চ্যাম্পিয়ন দল। ফ্রান্স ১৯৯৮ ও ২০১৮ সালের চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা ১৯৭৮, ১৯৮৬ সালের পর বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে খেলছে। আর স্পেন ২০১০ ও ইংল্যান্ড ১৯৬৬ সালে একমাত্র ট্রফি জিতেছিল।

এবার, ৩৬ বছর পর আবারও বিশ্বকাপের সেমিফাইনালে এমন চারটি দল মুখোমুখি হচ্ছে, যাদের প্রত্যেকের ট্রফি ক্যাবিনেটে রয়েছে বিশ্বকাপ শিরোপা।

ফলে ২০২৬ বিশ্বকাপের শেষ চার ইতিহাসের অন্যতম মর্যাদাপূর্ণ সেমিফাইনাল লাইনআপ হিসেবে জায়গা করে নিলো।

উল্লেখ্য, আগামী মঙ্গলবার দিবাগত রাত ১টায় স্পেন ও ফ্রান্স মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে। পরের দিন সেমিফাইনালে আর্জেন্টিনা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সেমিফাইনালে মুখোমুখি সাবেক চার বিশ্বচ্যাম্পিয়ন, আগে কি কখনো হয়েছিল?

Update Time : ১০:০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬