Dhaka ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর পরকীয়ায় বাধা,পার্কে একত্রিত হয়ে বিষপান নতুন সংসার শুরু করেছেন হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি অর্ধেক ঋণ, অর্ধেক অনুদানে উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক মানবতাবিরোধী অপরাধ: কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে মস্কোর দিয়ে ধেয়ে আসা ৩৭ ড্রোন ধ্বংস করল রাশিয়া সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক আমির খান

12 / 100 SEO Score

বলিউড সিনেমা ‘পিকে’, ‘তারে জমিন পর’, ‘দঙ্গল’ এবং ‘থ্রি ইডিয়টস’-এ সামাজিক বা মনস্তাত্ত্বিক সচেতনতামূলক বার্তা দিয়েছেন সুপারস্টার আমির খান। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত ‘লোকমত মহারাষ্ট্রিয়ান অফ দ্য ইয়ার’ অনুষ্ঠানে হাজির হয়ে তিনি বর্তমান প্রজন্মের ডিজিটাল অভ্যাস ও এর নেতিবাচক প্রভাব নিয়ে খোলামেলা আলোচনা করেন।

নিজের দৈনন্দিন অভ্যাসের পরিবর্তন নিয়ে আক্ষেপ করে আমির খান বলেন, ‘আগে আমি সপ্তাহে অন্তত দু-তিনটি বই পড়তাম। শুটিংয়ে যাওয়ার পথে কিংবা সকালের নাস্তার টেবিলে ব্যস্ততার মাঝেও পড়ার অভ্যাস ছিল। কিন্তু এখন আমি হয় ইউটিউবে সময় নষ্ট করছি, না হয় ইনস্টাগ্রাম রিল দেখছি! সোশ্যাল মিডিয়া এত বেশি ঘাঁটা উচিত নয় জেনেও আমি সেই ফাঁদে পা দিচ্ছি।’তার কথায়, ‘অ্যালগরিদম আপনার পছন্দ অনুযায়ী সব আকর্ষণীয় ভিডিও সামনে নিয়ে আসে। আর আপনিও সেই মোহে হারিয়ে যান। এটা অনেকটা মানুষকে সম্মোহন করার মতো।’

‘আমি সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে নই কিন্তু এখন এটি নিয়ে ভাবার সময় এসেছে। বিশ্বের অনেক দেশই শিশুদের সুরক্ষায় ডিজিটাল মাধ্যম নিয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে। কারণ, এভাবে শিশুমন ও মস্তিষ্ক দূষিত হচ্ছে।’তিনি বলেন, ‘অপরাধ বা দুর্নীতি কেবল আমাদের দেশের সমস্যা নয়, এটি মনস্তত্ত্বের একটি স্তর। দুর্নীতি শুধু টাকা-পয়সার হয় না, বরং চিন্তা ও মানসিকতারও হয়। যেমনটা আমরা ইদানীং এপস্টেইন ফাইলস নিয়ে জানতে পারছি।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

one × 2 =

About Author Information

সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক আমির খান

Update Time : ০১:১৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬