Dhaka ০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ টাকায় ডিম, ২০০ টাকায় শিম: চাপে নিম্ন ও মধ্যবিত্ত সিফাতের গ্রেফতার প্রসঙ্গে, ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ: জারা রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা নেপালে নিখোঁজ ৫ হাজার ৮৩: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর

১৩৩ অধ্যাদেশ পাসে আজ থেকে দিনে দুই সেশনে চলবে সংসদ অধিবেশন

12 / 100 SEO Score

সাংবিধানিক সময়সীমা মেনে ১৩৩টি অধ্যাদেশ আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদ অধিবেশন দিনে দুই সেশনে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে এখন পর্যন্ত ৯টি বিল পাস হয়েছে। এর মধ্যে সোমবার (৬ এপ্রিল) সাতটি বিল পাস হয় এবং একইদিনে আরও তিনটি বিল উত্থাপন করা হয়।

তবে উত্থাপিত তিনটি বিলের ওপর বিরোধী দলের আপত্তি থাকায় সেগুলো পরবর্তী কার্যদিবসে আলোচনা শেষে পাস হতে পারে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, আগামী ১২ এপ্রিলের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

সময়স্বল্পতার কারণে সংসদে কাজের গতি বাড়াতে মঙ্গলবার থেকে দিনে দুই বেলা অধিবেশন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংসদে চিফ হুইপ নুরুল ইসলাম জানান, বিপুলসংখ্যক বিল পাসের কাজ শেষ করতে প্রতিদিন দুই সেশনে অধিবেশন চলবে।

তিনি জানান, প্রথম সেশন শুরু হবে সকাল সাড়ে ১০টায় এবং দ্বিতীয় সেশন বিকেল সাড়ে ৩টায় শুরু হবে। প্রয়োজনে আগামী শুক্রবারও অধিবেশন চালানোর প্রস্তুতি রাখা হয়েছে।

প্রসঙ্গত, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি বিল আকারে সংসদে উত্থাপনের জন্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সোমবার ১০টি বিল উত্থাপন করা হয়, যার মধ্যে সাতটি পাস হয়েছে এবং বাকি তিনটি আলোচনার জন্য রাখা হয়েছে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

4 + four =

About Author Information

১৩৩ অধ্যাদেশ পাসে আজ থেকে দিনে দুই সেশনে চলবে সংসদ অধিবেশন

Update Time : ০৬:০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬