Dhaka ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুগন্ধির ঘ্রাণ দীর্ঘস্থায়ী হবে কিভাবে

10 / 100 SEO Score

এই অভিযোগ প্রায়ই শোনা যায়, এত দামি সুগন্ধি ব্যবহার করি, তারপরও কিছুক্ষণের মধ্যে ঘ্রাণ মিলিয়ে যায়। ঘ্রাণ কতক্ষণ থাকবে, তা শুধু সুগন্ধির মানের ওপর নির্ভর করে না। ত্বকের অবস্থা, সুগন্ধির ঘনত্ব এবং ব্যবহারের কৌশল এসব কিছুর ওপর ভিত্তি করে সুগন্ধির স্থায়িত্ব নির্ভর করে।

একসঙ্গে বেশি সুগন্ধি ব্যবহার করবেন না। একবারে বেশি ব্যবহার করলে ঘ্রাণের তীব্রতা বেশি হয়ে যায়, ফলে অনেক সময় ঘ্রাণটি আর সুন্দর থাকে না। এ ছাড়া বেশি সুগন্ধি অন্য মানুষের জন্য সমস্যার কারণ হতে পারে। জেনে নিন, সুগন্ধির ঘ্রাণ দীর্ঘস্থায়ী করার আরও কিছু কৌশল।

বিশেষ অনুষ্ঠান, দীর্ঘস্থায়ী সুগন্ধ ও বাড়তি পরিশীলিত অনুভূতির জন্য বডি স্প্রে নয়, পারফিউমই জুতসই

গোসলের পর
শুষ্ক ত্বকে সুগন্ধি বেশিক্ষণ স্থায়ী হয় না। তাই গোসলের পর কিছুটা আর্দ্র ত্বকে সুগন্ধি ব্যবহার করলে সবচেয়ে কার্যকর ফল পাওয়া যায়।

আগে ডিওডোরেন্ট
ঘর্মাক্ত শরীরে সুগন্ধি দিলে ঘ্রাণ দ্রুত মিলিয়ে যায়। তাই শরীর থেকে ঘামের গন্ধ দূর করতে প্রথমে ডিওডোরেন্ট পরে সুগন্ধি ব্যবহার করা উচিত।

ময়েশ্চারাইজার লাগান
সুগন্ধি ব্যবহারের আগে ময়েশ্চারাইজার কিংবা লোশন ব্যবহার করলে সুগন্ধির ঘ্রাণ দীর্ঘস্থায়ী হয়। তবে ময়েশ্চারাইজারটি যেন ঘ্রাণহীন হয়। নাহলে ময়েশ্চারাইজারের ঘ্রাণ আর সুগন্ধির ঘ্রাণ মিলে এমন ঘ্রাণ তৈরি হতে পারে, যা আপনার ব্যক্তিত্বের বিপরীত।

পালস পয়েন্টে মাখুন

কবজি, কানের পেছনের অংশ, কনুইয়ের ভেতরের অংশ ইত্যাদি ‘পালস পয়েন্টে’ ব্যবহার করলে সুগন্ধির সুফল পাওয়া যায় দীর্ঘক্ষণ

পেক্সেলস
কবজি, কানের পেছনের অংশ, কনুইয়ের ভেতরের অংশ ইত্যাদি ‘পালস পয়েন্টে’ ব্যবহার করলে সুগন্ধির সুফল পাওয়া যায় দীর্ঘক্ষণ। কারণ, শরীরের এসব স্থানের তাপ কিছুটা বেশি এবং এই তাপই শরীরের বাকি অংশে ঘ্রাণ ছড়িয়ে দেয়।

দূর থেকে স্প্রে করুন

খুব কাছে থেকে না করে ১৫ থেকে ২৫ সেন্টিমিটার দূর থেকে সুগন্ধি স্প্রে করুন। এতে এক জায়গায় ঘ্রাণ পুঞ্জীভূত না হয়ে বরং সমানভাবে সব জায়গায় ছড়িয়ে থাকবে।

কাপড়ে স্প্রে করবেন না
সুগন্ধি কাপড়ে ব্যবহার করলে ঘ্রাণ দ্রুত মিলিয়ে যেতে পারে। তাই কাপড়ে সরাসরি স্প্রে না করে শরীরে করলে বেশিক্ষণ স্থায়ী হয় সুগন্ধি

সুগন্ধি কাপড়ে ব্যবহার করলে ঘ্রাণ দ্রুত মিলিয়ে যেতে পারে। তাই কাপড়ে সরাসরি স্প্রে না করে শরীরে করলে বেশিক্ষণ স্থায়ী হয় সুগন্ধি।

বেশি ব্যবহার করবেন না
একসঙ্গে বেশি সুগন্ধি ব্যবহার করবেন না। একবারে বেশি ব্যবহার করলে ঘ্রাণের তীব্রতা বেশি হয়ে যায়, ফলে অনেক সময় ঘ্রাণটি আর সুন্দর থাকে না। এ ছাড়া বেশি সুগন্ধি অন্য মানুষের জন্য সমস্যার কারণ হতে পারে।

ঘষা দেওয়া থেকে বিরত থাকুন
কবজিতে সুগন্ধি দিলে ঘ্রাণ দীর্ঘস্থায়ী হয় সত্যি। তবে সুগন্ধি ব্যবহার করেই দুই কবজি ঘষে নেওয়া থেকে বিরত থাকতে হবে। না হলে সুগন্ধির অণুর গঠন নষ্ট হয়ে দ্রুত উবে যেতে পারে ঘ্রাণ।

সূত্র: লক্সিটান

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

5 × 1 =

About Author Information

সুগন্ধির ঘ্রাণ দীর্ঘস্থায়ী হবে কিভাবে

Update Time : ০৩:৫৩:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬