‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে কি বাদ পড়ছেন পাভেল?
জনপ্রিয় নাট্যধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেল বাদ পড়ছেন-এমন গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কয়েকদিন আগে তার একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই নতুন করে এ আলোচনা শুরু হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর ‘ব্যাচেলর পয়েন্ট’র পরিচালক কাজল আরেফিন অমি তার ফেসবুক পেজে ধারাবাহিকটির অভিনয়শিল্পীদের একটি তালিকা প্রকাশ করেন। সেখানে নিয়মিত অভিনয়শিল্পীদের নাম থাকলেও পাভেলের নাম দেখা যায়নি। এরপর থেকেই দর্শক-অনুরাগীদের মধ্যে প্রশ্ন উঠেছে, তাহলে কি জনপ্রিয় এই ধারাবাহিক থেকে বাদ পড়ছেন পাভেল?
এর আগে পাভেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে নানা ধরনের আলোচনা ও সমালোচনা দেখা যায়। এর পরপরই ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন তালিকায় তার নাম না থাকায় বিষয়টি নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়েছে।
তবে পাভেলকে সত্যিই ধারাবাহিক থেকে বাদ দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত নির্মাতা কাজল আরেফিন অমি কিংবা পাভেলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনা আপাতত গুঞ্জন হিসেবেই রয়েছে।

























