Dhaka ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে মিটিং হয়, সমাধান নেই

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

নির্বাচন নিয়ে একের পর এক বৈঠক হলেও এখনো কোনো সমাধান আসেনি বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন দ্রুত নির্বাচনের কথা বললেও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে বিষয়টি বারবার বৈঠকেই আটকে থাকছে। শুক্রবার চট্টগ্রামের সাতকানিয়ায় এক মতবিনিময় ও যোগদান সভায় এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী হা-ডু-ডু খেলছেন বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনার ও যিনি প্রতিমন্ত্রী, তিনি হা-ডু-ডু খেলছেন। নির্বাচন কমিশনার বলেন, আমরা নির্বাচন দ্রুত দিয়ে দেব। মীর শাহে আলম বলেন, কিছুই জানি না। নির্বাচন কমিশন বলে, রাজা-বাদশা মহোদয় আপনি যা বলেছেন তাহাই শিরোধার্য।’

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট সি ওয়ার্ল্ডের হলরুমে উপজেলা এনসিপি আয়োজিত মতবিনিময় ও যোগদান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাটওয়ারী আরও বলেন, ‘আমরা অনেক কষ্ট-সাধনা করে এই বৈপ্লবিক পরিস্থিতি থেকে একটি গণতান্ত্রিক পরিস্থিতির দিকে যাত্রা করেছি। আমরা চেয়েছিলাম বাংলাদেশে সংস্কার হবে। আপনারা বলেছিলেন, আগে নির্বাচন দেন, তাহলে সংস্কার হয়ে যাবে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যদি নির্বাচন দেন, তাহলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। যদি নির্বাচন দেন, বাংলাদেশে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। নির্বাচন হয়ে গেল, চাঁদাবাজি বেড়েই চলছে। নির্বাচন হয়ে গেল, দুর্নীতি বেড়েই চলছে। নির্বাচন হয়ে গেল, সন্ত্রাসী বেড়েই চলছে। এখন আমরা প্রশ্ন রাখতে চাই, এগুলো কারা করে?’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি এ এম মুন্না চৌধুরী। সঞ্চালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সিফাত হোসেন।

প্রধান বক্তা ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। এছাড়া বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফ, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমা, চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক একরামুল হক, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মীর মোহাম্মদ শোয়াইবসহ দলটির নেতারা।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

two × two =

About Author Information

নির্বাচন নিয়ে মিটিং হয়, সমাধান নেই

Update Time : ০৬:০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬