Dhaka ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিতর্কিত মন্তব্যে জরিমানার শাস্তি পেলেন মার্তিনেস

8 / 100 SEO Score

ক্লাব কর্তৃপক্ষ ও কোচকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে শাস্তির মুখে পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস। নিজের বক্তব্যের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলেও জরিমানা এড়াতে পারেননি তিনি। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হারের পর স্কোয়াড গঠন ও ক্লাবের নীতির সমালোচনা করায় তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয় ইউনাইটেড।

গত মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে পরাজয়ের পর ক্ষোভ উগরে দেন মার্তিনেস। তিনি অভিযোগ করেছিলেন, ক্লাব কর্তৃপক্ষ প্রধান কোচ মাইকেল ক্যারিককে পর্যাপ্ত ও কার্যকর স্কোয়াড দিতে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে তিনি ক্লাবের টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকক্সের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং স্কোয়াডে আরও বিনিয়োগ প্রত্যাশা করেন বলে মন্তব্য করেছিলেন। মার্তিনেসের এমন বিস্ফোরক মন্তব্যের তীব্র সমালোচনা করেছিলেন ক্লাবের সাবেক অধিনায়ক রয় কিন; পরিস্থিতিকে তিনি ‘এক ধরনের সার্কাস’ বলেও আখ্যা দিয়েছিলেন।

বিতর্কিত ওই বক্তব্যের পর বৃহস্পতিবার ক্লাব পরিচালনা পর্ষদ ও কোচের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেন মার্তিনেস। বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ বিবৃতি দিয়ে নিজের আচরণের জন্য ক্ষমা চান তিনি। বিবৃতিতে মার্তিনেস বলেন, ‘আজ আমি ক্লাবের নেতৃত্ব ও ম্যানেজারের সঙ্গে বৈঠক করেছি। এটি খুবই ইতিবাচক একটি আলোচনা ছিল, যেখানে আমরা একে অপরের দৃষ্টিভঙ্গি নিয়ে খোলামেলা কথা বলতে পেরেছি। সবাই জানেন আমি একজন আবেগপ্রবণ মানুষ এবং ফুটবলকে অত্যন্ত তীব্র অনুভূতির সঙ্গে ধারণ করি। পরাজয়ের হতাশা থেকে এমন এক সময়ে ও স্থানে আমি ক্ষোভ প্রকাশ করেছিলাম, যা মোটেও সঠিক ছিল না। এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’

মার্তিনেস আরও উল্লেখ করেন, ঐক্যবদ্ধ থাকলেই দল সবচেয়ে ভালো অবস্থানে পৌঁছাতে পারে, যা তার ওই মুহূর্তে করা মন্তব্যের বিপরীত ছিল। তিনি দলের সতীর্থ ও ম্যানেজারের ওপর পূর্ণ আস্থা রেখে সামনের ম্যাচগুলোতে ক্লাবকে সফল করার বিষয়ে মনোযোগ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে মার্তিনেসের এ বিতর্কিত কাণ্ড শেষ হলেও ওল্ড ট্রাফোর্ডে তার দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে। চলতি মৌসুমের শেষে ক্লাবের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে, যদিও ইউনাইটেডের হাতে চুক্তিটি আরও ১২ মাস বাড়ানোর বিকল্প রয়েছে। তবে ক্লাব কর্তৃপক্ষ সেই সুযোগটি ব্যবহার করবে কি না, তা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আগামী রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের ১৩ নম্বরে থাকা মাইকেল ক্যারিকের দল; সেই ম্যাচের একাদশে মার্তিনেস জায়গা পান কি না, এখন সেটিই দেখার বিষয়।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

two + 19 =

About Author Information

বিতর্কিত মন্তব্যে জরিমানার শাস্তি পেলেন মার্তিনেস

Update Time : ০৩:০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬