Dhaka ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাঈমের ফিফটিতে ক্যারিবীয়দের ১৭০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
8 / 100 SEO Score

মিরপুর টেস্টের তৃতীয় দিনেই ব্যাটিং বিপর্যয়ের চূড়ান্ত রূপ দেখিয়েছিল বাংলাদেশ। ৩৫ রানে ৫ উইকেট হারানোর পর ৬ উইকেটে ৭৯ রান নিয়ে আলোকস্বল্পতায় আগেভাগে দিন শেষ করেছিল। চতুর্থ দিনে নামার আগে স্বীকৃত ব্যাটার জাকের আলির দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। তবে তিনি পারেননি, আট নম্বরে নামা নাঈম হাসানের ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজকে তারা ১৭০ রানের লক্ষ্য দিয়েছে।

এর আগে টেস্টে নাঈমের সর্বোচ্চ রান ছিল অপরাজিত ৩৫, আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে একমাত্র টেস্টে তিনি ওই ইনিংস খেলেন। তবে ঘরের মাঠ মিরপুরে যখন বাংলাদেশ দল গভীর খাদে, তখন করছেন ক্যারিয়ারসেরা ব্যাটিং। এর আগে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ২৪৫ রানে গুটিয়ে দেওয়ার পথে নাঈম ৪ উইকেট নিয়েছিলেন। এবার ব্যাট হাতেও নিজের সামর্থ্য দেখালেন ডানহাতি এই টেলএন্ডার ব্যাটার।

প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রান করার পর ২৭ রানের লিড পেয়েছিল। তবে গতকাল (শুক্রবার) তৃতীয় দিনে তারা চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে। আলোকস্বল্পতার কারণে আগেভাগেই দিনের খেলা শেষ হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৭৯ রান। আজ (শনিবার) চতুর্থ দিনের শুরুতেই স্বীকৃত ব্যাটার জাকের আলি জোমেল ওয়ারিকানের বলে রোস্টন চেজকে ক্যাচ দিয়েছেন। তার ব্যাটে এসেছে ২২ রান।

এরপর ২৯ রানে জীবন পান নাঈম। চেজ স্লিপে ক্যাচ ছাড়ার পর সেটিকে কাজে লাগালেন তিনি। আট নম্বরে নামা এই ব্যাটার দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সর্বোচ্চ রানসংগ্রাহক। জাকের আলির ২২ রান দ্বিতীয় সর্বোচ্চ। বাংলাদেশ ৫৩ রানেই ৬ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নেমেছিলেন নাঈম। টেস্ট ক্যারিয়ারে প্রথম ফিফটি তুলে নিয়ে তিনি সেই রানকে ১৪২–এ নিয়ে থামলেন। ৯১ বলে ৪ চারে ৫২ রান করে রোস্টন চেজের বলে ক্যাচ দিয়েছেন তিনি। এর মধ্য দ্বিতীয় ইনিংসে ১৪২ রানে অলআউট হলো বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক চেজ সর্বোচ্চ ৫ এবং আগের ইনিংসে ফাইফার নেওয়া জোমেল ওয়ারিকান ৪ উইকেট শিকার করেছেন। এ নিয়ে টেস্ট ক্যারিয়ারে পঞ্চম ফাইফার পেলেন চেজ।

ইতোমধ্যে লক্ষ্য তাড়ায় নেমে ১ ওভার ব্যাট করেছে সফরকারীরা। এর মধ্যে মেহেদি হাসান মিরাজের বলে জন ক্যাম্পবেলের প্যাডে আঘাত করলে বাংলাদেশ রিভিউ নিয়েছিল। কিন্তু বলের ইম্প্যাক্ট লাইন বাইরে হওয়ায় শুরুতেই রিভিউ হারাল স্বাগতিকরা। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে ক্যারিবীয়দের সংগ্রহ উইকেট না হারিয়ে ৮ রান।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

four × two =

About Author Information

নাঈমের ফিফটিতে ক্যারিবীয়দের ১৭০ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

Update Time : ০৬:৫৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬