Dhaka ০৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না’ ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে কংগ্রেসের পদক্ষেপ চান ৭১ শতাংশ মার্কিনি আগুন-ককটেল ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের বৈঠক শুরু আন্তর্জাতিক আইনি পথেই শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ কারিগরি ত্রুটি কাটিয়ে ফের চালু আরটিজিএস লেনদেন মদিনা অঞ্চলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলা কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৪ ইউনিট চাঁদে বসবাস নিশ্চিত করতে নতুন প্রজন্মের নভোচারী খুঁজছে নাসা দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা, আজই দেশ ছাড়বেন শান্ত-লিটনরা

মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের যুবারা

ক্রীড়া প্রতিবেদক
8 / 100 SEO Score

যুব এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৩ রান করে বাংলাদেশ। জবাবে মাত্র ৯৮ রানে গুটিয়ে যায় মালয়েশিয়া।

এই জয়ের মাধ্যমে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান নিশ্চিত হয়েছে বাংলাদেশের। সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান আফগানিস্তানের। ২ পয়েন্ট নিয়ে তিনে থেকে এশিয়া কাপ শেষে হয়েছে লঙ্কানদের। আর চারে অবস্থান মালয়েশিয়ার।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু শুরুটা ভালো হয়নি টাইগারদের। পড়তে থাকে একের পর এক উইকেট। উইকেট পতনের ধারা অব্যাহত থাকলেও একাই খেলে যান আহসান আল মুমিন। শুধু শতক করেই থেমে যাননি তিনি। ব্যক্তিগত ইনিংসটা দেড়শ ছাড়িয়ে যায়। শেষ পর্যন্ত ১৫২ রানে অপরাজিত থাকেন মুমিন। ১৩৩ বলে খেলা তার ইনিংসটি ১০টি চার ও ৬টি ছয়ে সাজানো।

দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান আসে রবিউল হাসান অনিকের ব্যাট থেকে। এছাড়া আব্দুল্লাহ আল মুহি ২২, আল রাফি ২১, ফরিদ হাসান ১৭ ও ফাহান সাদিক ১৬ রান করেন। বাকিরা দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

বড় স্কোর তাড়া করতে নেমে সুবিধা করতে পারেননি মালয়েশিয়ার ব্যাটাররা। তাফিউল আলম তামিমের বিধ্বংসী বোলিংয়ে নাস্তানাবুদ হয়ে যায় মালয়েশিয়ার ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত মাত্র ৯৮ রানে থামে তাদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেনসাতনাকুমারান। ২০ রান আসে ফিরাস তাকিউদ্দিনের ব্যাট থেকে। বাকিরা দশের কোটাও স্পর্শ করতে পারেননি।

বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তামিম। একাই নিয়েছেন ৭টি উইকেট। আর দুটি উইকেট নেন রিজন।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

fourteen + 10 =

About Author Information

মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের যুবারা

Update Time : ০৭:৩৬:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬