Dhaka ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা, আজই দেশ ছাড়বেন শান্ত-লিটনরা

স্পোর্টস ডেস্ক
8 / 100 SEO Score

সিলেট টেস্ট চলাকালেই গতকাল আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার মাহফিজুল ইসলাম রবিন। এ ছাড়া দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন নাঈম শেখ। ইনজুরির কারণে দলে জায়গা হয়নি সাদমান ইসলামের। তবে দলে ফিরেছেন মুমিনুল হক। সবশেষ টেস্ট দল থেকে বাদ পড়েছেন নাঈম হাসান।

ঘরের মাঠের সিরিজ শেষে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। আজই দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বেন টাইগাররা। প্রথম বহরে খেলোয়াড় ও কোচিং স্টাফসহ ১৫ সদস্য রওনা হবেন। এরপর বুধবার দেশ ছাড়বেন দলের বাকি সদস্যরা। আসন্ন এই টেস্ট সিরিজও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যদিও ঘরের মাঠে উইন্ডিজদের কাছে সিরিজ হাতে ফাইনাল খেলা থেকে ছিটকে গেছে বাংলাদেশ।

প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন মাহফিজুল ইসলাম রবিন

আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়ানে। দুই দল সবশেষ ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে মুখোমুখি হয়েছিল। সেবার দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল স্বাগতিকরা।

দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বিবেচনায় পাঁচ পেসার নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। দলের প্রয়োজনে একাদশে চার কিংবা পাঁচ পেসার খেলানোর পরিকল্পনাও রয়েছে নির্বাচকদের। এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় আমরা সম্ভবত পেসারদের প্রাধান্য দেব। সে কারণেই পাঁচ জন পেসার নিয়েছি। সেখানকার কন্ডিশন ভিন্ন। দুই জন স্পিনারই যথেষ্ট হতে পারে। অন্তত তিন জন পেসার খেলবে, চার জনও খেলতে পারে। ওই কন্ডিশনে তিন জন স্পিনারের প্রয়োজন নেই।’

বিনা উইকেটে সেশন শেষ, বাংলাদেশের লাগবে ২০৭ রান
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের সামনে। তবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারে সেই স্বপ্নে বড় ধাক্কা লেগেছে। হঠাৎ এমন পারফরম্যান্স বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সুমন বলেন, ‘এই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দল অনেক ভালো করছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই দুইটি টেস্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। জানি না, অতিরিক্ত চিন্তাভাবনা উলটো ফল দিয়েছে কি না। তবে ক্রিকেটারদের ফর্ম অবশ্যই চিন্তার বিষয়। বেশ কয়েকজন খেলোয়াড় একসঙ্গে ফর্ম হারিয়েছে।’

প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়া মাহফিজুল ইসলাম রবিনকে নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘রবিনকে নিয়ে আমরা শুরু থেকেই চিন্তা করছিলাম। আমাদের একজন ডানহাতি ওপেনার তৈরি করা দরকার। এই মুহূর্তে আমাদের হাতে সেভাবে প্রস্তুত কোনো ডানহাতি ওপেনার ছিল না। আমরা রবিনকে আরো কিছুটা সময় দিতে চেয়েছিলাম। সে নিজেকে প্রমাণ করেছে। প্রথম শ্রেণির ক্রিকেট এবং ‘এ’ দল-দুই জায়গাতেই সম্ভাবনাময় পারফরম্যান্স করেছে। সে কারণেই আমরা রবিনকে বেছে নিয়েছি।’

দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশের ১৬ সদস্যের দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), নাঈম শেখ, মাহফিজুল ইসলাম রবিন, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও সৈয়দ খালেদ আহমেদ।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

thirteen − seven =

About Author Information

দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা, আজই দেশ ছাড়বেন শান্ত-লিটনরা

Update Time : ০৬:৪০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬