Dhaka ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন: বাংলাদেশে মার্কিন বিনিয়োগের সম্ভাবনা বাড়ছে হুথিদের সঙ্গে লড়াইরত জোটের কমান্ডারকে অপসারণ করল সৌদি ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে আসেননি স্বজনেরা গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর ডিএফসির যোগ্যতা অর্জন বাংলাদেশের, বাড়বে মার্কিন বিনিয়োগ: মাহদী আমিন ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছেন নেতানিয়াহু: আইজেনকট

সাত দিনের মধ্যে হজ নিবন্ধনের শেষ সুযোগ

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

২০২৭ সালের পবিত্র হজ পালনে আগ্রহীদের জন্য নতুন করে নিবন্ধনের সুযোগ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সৌদি আরবের অনুমোদিত বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটা পূরণে শুরু হয়েছে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম। তবে এ সুযোগ থাকছে মাত্র সাত দিনের জন্য।

আজ থেকে শুরু হওয়া এ নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই নিবন্ধন বন্ধ করে দেয়া হবে। সোমবার (১৬ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। ওই বছর বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা অনুমোদন করেছিল সৌদি আরব।

পরবর্তী সময়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের হজযাত্রীর কোটা বাড়ায় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। পাশাপাশি সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রী পাঠানোরও সুযোগ রয়েছে। এসব কোটা পূরণে নতুন করে প্রাথমিক নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৭ সালের হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। বর্ধিত ও অব্যবহৃত কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

এদিকে, নতুন করে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্বাচিত প্যাকেজের বাকি টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল করা হবে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eighteen + nine =

About Author Information

সাত দিনের মধ্যে হজ নিবন্ধনের শেষ সুযোগ

Update Time : ০৫:০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬