Dhaka ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন: বাংলাদেশে মার্কিন বিনিয়োগের সম্ভাবনা বাড়ছে হুথিদের সঙ্গে লড়াইরত জোটের কমান্ডারকে অপসারণ করল সৌদি ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে আসেননি স্বজনেরা গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর ডিএফসির যোগ্যতা অর্জন বাংলাদেশের, বাড়বে মার্কিন বিনিয়োগ: মাহদী আমিন ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছেন নেতানিয়াহু: আইজেনকট

বিরল রোগে মানুষের মুখে বিড়াল দেখছেন যুবক

আর্ন্তজাতিক ডেস্ক
4 / 100 SEO Score

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর বিরল এক দৃষ্টিজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন ২৮ বছর বয়সী এক যুবক। এখন মানুষের মুখের দিকে তাকালে সেখানে ভেসে ওঠে তার পোষা বিড়ালের চোখ, বড় মণি ও ডোরাকাটা দাগ।

মানুষের এবং পশুর বৈশিষ্ট্যের এক অদ্ভুত মিশ্রণের এই ঘটনা গবেষকদের জন্য পরিচিত মুখগুলো মস্তিষ্ক কীভাবে প্রক্রিয়া করে, তা নিয়ে গবেষণার নতুন সুযোগ তৈরি করে দিয়েছে।

কেবল ‘কার্ল’ নামে পরিচয় প্রকাশ করা ওই ব্যক্তি গত দুই বছর ধরে এই পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন। মার্কিন প্রভাবশালী সাময়িকী নিউজউইক এই ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এবং ‘কর্টেক্স’ নামের এক গবেষণা জার্নালেও এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

কার্লের মস্তিষ্কের ডান দিকের পোস্টেরিয়র টেম্পোরাল লোবে থাকা ‘আর্টেরিওভেনাস ম্যালফরমেশন’ (ধমনী ও শিরার অস্বাভাবিক জট) অপসারণের জন্য অস্ত্রোপচার করার পর প্রায় দুই বছর আগে তার এসব লক্ষণ দেখা দিতে শুরু করে। মস্তিষ্কের এই অঞ্চল মুখাবয়ব চিনতে সাহায্য করে।

অস্ত্রোপচারের পর থেকে কার্ল মাঝে মাঝে একজনের মুখের বৈশিষ্ট্য অন্য মুখের ওপর দেখতে পান। যেমন, তিনি চারপাশের মানুষের মুখে তার পোষা বিড়াল ‌‘লুনার’ বাদাম আকৃতির চোখ, বড় বড় মণি এবং ডোরাকাটা দাগ দেখতে পান। আবার অন্য সময়ে তিনি পরিচিত কোনো মানুষের চোখ এবং অন্যান্য মুখের বৈশিষ্ট্য লুনার মুখেও দেখতে পান।

এসব ঘটনা কয়েক ঘণ্টা ধরে স্থায়ী হয় এবং মাঝেমধ্যে সারা দিন ধরে চলতে থাকে।

ডার্টমাউথ কলেজের অধ্যাপক ব্র্যাড ডাচেইন কার্লের ঘটনাটি গবেষণা কর্টেক্স জার্নালে নথিভুক্ত করতে সহায়তা করেছিলেন। নিউজউইককে তিনি বলেন, মস্তিষ্ক পরিচিত মুখগুলোর বিস্তারিত স্মৃতি সংরক্ষণ করে। কার্লের ক্ষেত্রে, তিনি যখন মানুষ বা তার বিড়ালসহ অন্য কোনো মুখের দিকে তাকান, তখন সেই সংরক্ষিত স্মৃতিগুলোর বৈশিষ্ট্য সামনে ভেসে ওঠে বলে মনে হয়।

কার্লের প্রোসোপোমেটামর্ফপসিয়া নামের এক বিরল অবস্থা রয়েছে; যা মানুষ কীভাবে মুখাবয়ব দেখবে তা প্রভাবিত করে। এতে মুখের বৈশিষ্ট্যগুলো প্রসারিত, ভুল জায়গায় স্থাপিত কিংবা স্বাভাবিকের চেয়ে বড় বা ছোট মনে হতে পারে। কিছু ক্ষেত্রে, এমনকি ত্বকের রঙ এবং বিন্যাসও আলাদা মনে হতে পারে।

স্ট্রোক, ব্রেন টিউমার, মাথার আঘাত, মৃগী রোগ কিংবা অস্ত্রোপচারের পর মুখ চেনার জন্য দায়ী মস্তিষ্কের অংশগুলো ক্ষতিগ্রস্ত হলে এই অবস্থা তৈরি হতে পারে। তবে এর সঠিক কারণ সবসময় স্পষ্ট হয় না।

সূত্র: দ্য হিন্দুস্তান।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

3 × 2 =

About Author Information

বিরল রোগে মানুষের মুখে বিড়াল দেখছেন যুবক

Update Time : ০৬:২৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬