Dhaka ০১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার আলোচনা হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন লংকাবাংলার শেয়ারে ১৩ শতাংশ পর্যন্ত দরপতন যুক্তরাষ্ট্রের ১০টি পরমাণু বোমাই যথেষ্ট বললেন ট্রাম্প রাজধানীতে ডিবির হাতে গ্রেপ্তার জ্যোতিকা জ্যোতি গোপালগঞ্জে এবার এমপি সেলিমুজ্জামানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা বাড়ানোর নির্দেশ ২৫ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড সঞ্জীব চৌধুরী: ১৯ বছর পেরিয়েও জ্বলছে শোকের আগুন

বিএনপির বিক্ষোভ মিছিলে অতর্কিত হামলা, নিহত ২

জেলা প্রতিনিধি
8 / 100 SEO Score

নড়াইলের কালিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিলে অতর্কিত হামলার ঘটনায় কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলা কৃষকদলের সদস্যসচিব শাহিনুর শেখ (৪০) ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে কালিয়া উপজেলা ছাত্রদল, যুবদল ও অন্যান্য সহযোগী সংগঠন মোটরসাইকেল শোডাউন করে বিক্ষোভ করছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলের বহর উপজেলার বেন্দারচর বটতলা মোড়ে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। এতে শাহিনুর শেখ ও সোহেল মোল্লা গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান দলীয় নেতাকর্মীরা। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

18 + 4 =

About Author Information

বিএনপির বিক্ষোভ মিছিলে অতর্কিত হামলা, নিহত ২

Update Time : ০৫:৫৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬