সংবাদ শিরোনাম :
দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে আলোচনা বাংলাদেশ-স্লোভেনিয়ার
বাংলাদেশ ও স্লোভেনিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার এবং নতুন নতুন ক্ষেত্রে অংশীদারত্ব সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।
ঢাকায় পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত টমাজ মেনচিন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।
এছাড়া অভিবাসন ও মানুষের যাতায়াত, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং নিয়মিত পররাষ্ট্র দপ্তর পর্যায়ের আলোচনা (এফওসি) আয়োজনের বিষয়েও আলোচনা হয়।
Tag :




















