Dhaka ১০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে নাশকতায় অর্থায়নের অভিযোগ, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল রমজানের আগে খেজুর, আপেল ও কমলায় শুল্ক কমাল এনবিআর গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করছে ইসরায়েল আবাসন খাতে রাজনৈতিক প্রভাব ও যোগসাজশে গড়ে উঠেছে মাফিয়াতন্ত্র : টিআইবি ব্যাংক খাতের ক্ষত সারতে চার বছরের মহাপরিকল্পনা

রমজানের আগে খেজুর, আপেল ও কমলায় শুল্ক কমাল এনবিআর

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

আসন্ন রমজানে খেজুর, আপেল ও কমলার দাম নিয়ন্ত্রণে রাখতে এসব ফল আমদানিতে শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অন্যদিকে আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। শুল্ক কমানোর ফলে এসব ফলের আমদানি ও সরবরাহ বাড়বে বলে আশা করছে এনবিআর।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে ফলটির আমদানিতে মোট করভার ৪৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে দাঁড়াবে।

এ ছাড়া আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি সম্পূরক শুল্ক ও ভ্যাট নির্ধারণ করা হয়েছে ২০ শতাংশ। এর ফলে ফল দুটি আমদানিতে মোট শুল্ক-কর ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশ হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আপেল ও কমলার ক্ষেত্রে শুল্কের নতুন হার ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

এনবিআরের আশা, শুল্ক কমানোর ফলে এসব ফল আমদানি সহজ হবে এবং বাজারে সরবরাহ বাড়বে। এতে ভোক্তাদের জন্য দাম সহনীয় পর্যায়ে রাখতে ইতিবাচক প্রভাব পড়বে।

এর আগে আমদানি-নির্ভর এসব ফলের শুল্ক কমানোর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে দেশে ২ লাখ ৬৭ হাজার টন আপেল আমদানি হয়েছিল। এরপর ধারাবাহিকভাবে আমদানি কমে ২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ ৬২ হাজার টনে নেমে আসে। আলোচিত সময়ের মধ্যে এটিই ছিল সর্বনিম্ন আমদানি। তবে ২০২৫-২৬ অর্থবছরে আপেল আমদানি বেড়ে ১ লাখ ৮১ হাজার টনে দাঁড়ায়।

অন্যদিকে, গত ছয় অর্থবছরে দেশে কমলার আমদানি ধারাবাহিকভাবে কমেছে। ২০২০-২১ অর্থবছরে ৩ লাখ ৩৩ হাজার টন কমলা আমদানি হলেও ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ১ লাখ ৬৯ হাজার টনে দাঁড়ায়। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে আমদানি আরও কমে ১ লাখ ৫৪ হাজার টনে নেমেছে, যা ছয় অর্থবছরের মধ্যে সর্বনিম্ন।

শুল্ক কমানোর ফলে আসন্ন রমজানে খেজুর, আপেল ও কমলার আমদানি বাড়বে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে। তবে শুল্ক কমানোর সুফল শেষ পর্যন্ত ভোক্তাদের কাছে কতটা পৌঁছাবে, তা নিয়ে সংশয় রয়েছে বাজারসংশ্লিষ্টদের। তাদের মতে, আমদানি পর্যায়ে শুল্ক কমলেও তার পুরো সুবিধা অনেক সময় খুচরা বাজারে প্রতিফলিত হয় না।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

1 × five =

About Author Information

রমজানের আগে খেজুর, আপেল ও কমলায় শুল্ক কমাল এনবিআর

Update Time : ০৯:২১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬