Dhaka ০৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ টাকায় ডিম, ২০০ টাকায় শিম: চাপে নিম্ন ও মধ্যবিত্ত সিফাতের গ্রেফতার প্রসঙ্গে, ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ: জারা রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা নেপালে নিখোঁজ ৫ হাজার ৮৩: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর

টানা তিন দিন ধীরগতি হতে পারে ইন্টারনেট

12 / 100 SEO Score

কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল (সি-এমই-ডব্লিউই-৫)-এর রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ রাত থেকে আগামী ১৩ এপ্রিল ভোর পর্যন্ত টানা তিন দিন ইন্টারনেটের গতি কিছুটা ধীর হতে পারে।

বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক কনসোর্টিয়ামের উদ্যোগে কুয়াকাটায় অবস্থিত সি-এমই-ডব্লিউই-৫ ক্যাবলে রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। কাজটি ৯ এপ্রিল রাত ১০টা থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত চলবে, মোট সময় লাগবে প্রায় ৩ দিন ৮ ঘণ্টা।

এই সময়ে কার্যক্রমটি ‘ট্রাফিক অ্যাফেক্টিং’ হওয়ায় সি-এমই-ডব্লিউই-৫ ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুরমুখী ইন্টারনেট সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হতে পারে। ফলে ব্যবহারকারীরা ধীরগতির ইন্টারনেট বা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।

তবে কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন কেবল (সি-এমই-ডব্লিউই-৪) সচল থাকবে বলে জানিয়েছে বিএসসিপিএলসি। সংস্থাটি আরও জানায়, সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে স্বাভাবিক সেবা দ্রুত পুনরুদ্ধারের চেষ্টা করা হবে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিএসসিপিএলসি

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

five − 2 =

About Author Information

টানা তিন দিন ধীরগতি হতে পারে ইন্টারনেট

Update Time : ০৫:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬