Dhaka ০৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়ামালের জোড়া গোলে বিধ্বস্ত ভ্যালেন্সিয়া

স্পোর্টস ডেস্ক
8 / 100 SEO Score

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে ভ্যালেন্সিয়াকে চাপে রাখে বার্সেলোনা। ম্যাচজুড়ে প্রতিপক্ষকে তেমন কোনো সুযোগ না দিয়ে গোলবন্যায় ভাসিয়ে দেয় কাতালানরা। আগের ম্যাচে রিয়াল মাদ্রিদের হারে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সামনে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ ছিল। সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। লামিনে ইয়ামালের জোড়া গোলসহ রাফিনিয়াদের নৈপুণ্যে ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।

প্রতিপক্ষের মাঠ মেস্তায়া স্টেডিয়ামে দাপুটে এক ম্যাচ উপহার দিলো লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৭৪ শতাংশ পজেশন ছাড়াও গোলের লক্ষ্যে তারা ১০টি শট নেয়। বার্সার পক্ষে ইয়ামাল করেছেন জোড়া গোল, এ ছাড়া একটি করে গোল করেছেন ফারমিন লোপেজ, রাফিনিয়া ও পেদ্রি।

ম্যাচের ৬ মিনিটেই সফরকারী বার্সা লিড নেয়। লোপেজের পাস পেয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারকে এড়িয়ে প্রথম ছোঁয়ায় ইয়ামাল বল জালে জড়ান। দুই মিনিট পর তিনি নিজের ও দলের লিড দ্বিগুণ করলেও, বাতিল হয় অফসাইডের কারণে। এরপর ২২ মিনিটে লোপেজ আড়াআড়ি শটে দূরের পোস্ট কাঁপিয়ে স্কোরলাইন ২-০ করেন। রদ্রির ভুলে গোল খেতে পারত বার্সা, তবে দানইয়োমার শট সামনে এসে ঠেকিয়ে দেন গোলরক্ষক হুয়ান গার্সিয়া।

এরপর ইয়ামালের শট পোস্ট ঘেঁষে এবং লোপেজের শট ভ্যালেন্সিয়া গোলরক্ষকের হালকা পা ছুঁয়ে পোস্ট হয়ে বাইরে চলে যায়। এরপর বার্সা গোলরক্ষকও স্বাগতিকদের শট ঠেকিয়ে ক্লিনসিট ধরে রাখেন। শেষ মুহূর্তে ইয়ামালের শট পরাস্ত করেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক। বিরতির পর এসে পঞ্চম মিনিটেই স্কোরশিটে নাম তোলেন আগের তিন ম্যাচেই গোল করা রাফিনিয়া। লোপেজ গোলমুখে বল বাড়ালে ব্রাজিল তারকা আলতো টোকায় দলের তৃতীয় গোলটি করেন।

চলতি আসরে আগে থেকেই গোলদাতাদের শীর্ষে থাকা রাফিনিয়া করলেন ষষ্ঠ গোল। লা লিগায় গোলের হাফসেঞ্চুরিও হয়ে গেল এই সেলেসাও ফরোয়ার্ডের। মিনিট পাঁচেক পর রদ্রির হেড ফেরে ক্রসবার থেকে। অল্প সময়ের ব্যবধানে লোপেজ-অ্যান্থনি গর্ডনও সুযোগ হাতছাড়া করেন। লোপেজের বাড়ানো বলে অল্পের জন্য পা ছোঁয়াতে পারেননি রাফিনিয়া। ৭৯ মিনিটে দানি ওলমোর বাড়ানো বলে পেদ্রি গতিময় শটে ভ্যালেন্সিয়া গোলরক্ষককে পরাস্ত করেন।

একটু বাদেই স্প্যানিশ এই মিডফিল্ডারকে তুলে নিয়ে ব্রাজিলিয়ান নতুন সাইনিং গ্যাব্রিয়েল জেসুসকে অভিষেক করান বার্সা কোচ ফ্লিক। ইয়ামালের ৮৪তম মিনিটে দেওয়া গোলে কাতালানরা ৫-০ গোলে বড় জয় নিশ্চিত করে। ৪ ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান মজবুত করল তারা। ৯ পয়েন্ট নিয়ে এরপরের অবস্থানে রিয়াল মাদ্রিদ।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

two × four =

About Author Information

ইয়ামালের জোড়া গোলে বিধ্বস্ত ভ্যালেন্সিয়া

Update Time : ০৩:৪১:২১ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬