Dhaka ০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেপ ভার্দেতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৫ শিশু-কিশোর নিহত

আন্তর্জাতিক ডেস্ক
8 / 100 SEO Score

পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের বেশির ভাগই শিশু ও কিশোর-কিশোরী। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার গভীর রাতে কেপ ভার্দের ফোগো দ্বীপে এ দুর্ঘটনা ঘটেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন ফোগো দ্বীপের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জোসে কানুতো।

পশ্চিম আফ্রিকার এই দ্বীপরাষ্ট্রে এ ধরনের দুর্ঘটনা বিরল। কারণ কেপভার্দের সড়কগুলোর অবস্থা বেশ ভালো, যানবাহনও ত্রুটিমুক্ত।

সাংবাদিকদের কানুতো জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাসটি ছিল স্কুলের শিক্ষা সফরের বাস, মোট যাত্রী ছিল ৩২ জন। কেপ ভার্দের পিকো দো ফোগো আগ্নেয়গিরির মৃত জ্বালামুখের কাছে অবস্থিত চা দাস কালদেইরাস গ্রামে শিক্ষা সফর শেষে সাও ফিলিপ শহরে ফিরে আসার সময় অপ্রত্যাশিতভাবে বাসটি সড়ক থেকে ছিটকে গভীর গিরিখাতে পড়ে যায়।

এই শিক্ষা সফরের আয়োজক ছিলেন সেই বাসটির চালক। প্রতি বছর একবার তিনি উপহার হিসেবে নিজ খরচে কয়েক জন স্কুল শিক্ষার্থীকে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষাসফরে নিয়ে যান। এবারও তা-ই গিয়েছিলেন। দুর্ঘটনায় তিনিও নিহত হয়েছেন।

জরুরি কর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ভুক্তভোগীদের উদ্ধারের জন্য রাতভর কাজ করেছেন। যানটি একটি দুর্গম পাথুরে উপত্যকায় এসে থেমেছিল।

রোববার ভোরে সাতজনকে কবর দেওয়া হয়। আরসিভি-র তথ্য অনুযায়ী, বাকিদের দিনের পরবর্তী সময়ে কবর দেওয়ার কথা ছিল।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

three × 2 =

About Author Information

কেপ ভার্দেতে ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৫ শিশু-কিশোর নিহত

Update Time : ০৩:৩৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬