Dhaka ১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে পিজি হাসপাতালে স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হওয়া ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে পরে পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) স্থানান্তর করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একটি কেবিনে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকদের পরামর্শে তাকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়।

ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) নাজমুল হক ডিকেন জানান, কয়েক দিন ধরেই অসুস্থতাবোধ করছিলেন মন্ত্রী। মঙ্গলবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায়ও অংশ নেন তিনি। বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, নিজের অসুস্থতার কথা জানিয়ে সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ভূমিমন্ত্রী।

বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ সারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।”

এর আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন মো. মিজানুর রহমান মিনু।

ভূমিমন্ত্রীর হাসপাতালে ভর্তির খবর পেয়ে তাকে দেখতে যান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, স্বাস্থ্যসচিব আ ন ম বজলুর রশীদ, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি নজরুল হুদা ও ওয়ালিউল হক রানা।

এ ছাড়া রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেনসহ চিকিৎসক ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

15 − five =

About Author Information

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে পিজি হাসপাতালে স্থানান্তর

Update Time : ০৪:৩৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬