Dhaka ০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্রিকেটে দুই ফরম্যাটেই হ্যাটট্রিক করেছেন যারা

8 / 100 SEO Score

ক্রিকেটে হ্যাটট্রিক করা বিরল এক কীর্তি। টানা তিন বলে তিন ব্যাটারকে সাজঘরে ফেরানো কঠিন কাজ। আর সেই কীর্তি যদি ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই আন্তর্জাতিক ফরম্যাটেই করা যায়, তাহলে সেটি হয়ে যায় আরও বিশেষ অর্জন।

আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র পাঁচজন বোলার এই নজির গড়েছেন। চলুন তাদের নাম জেনে নেওয়া যাক-

এই তালিকার প্রথম নাম অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা ব্রেট লি। ২০০৩ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ওয়ানডেতে হ্যাটট্রিক করেছিলেন তিনি। এরপর ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে হ্যাটট্রিক করে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটেও একই কীর্তি গড়েন। তার টি-টোয়েন্টির হ্যাটট্রিকটি ছিল এই ফরম্যাটের আন্তর্জাতিক ইতিহাসে প্রথম।

শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা এই তালিকায় সবচেয়ে উজ্জ্বল নাম। ওয়ানডেতে তার হ্যাটট্রিকের সংখ্যা তিনটি—২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ২০১১ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে এবং একই বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি হ্যাটট্রিক করেন তিনি। এরপর ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও হ্যাটট্রিক করে চার বলে চার উইকেট নেওয়ার অবিশ্বাস্য কীর্তি গড়েন। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মালিঙ্গার হ্যাটট্রিক পাঁচটি, যা সর্বোচ্চ।

আরেক শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরাও রয়েছেন এই বিরল তালিকায়। ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে হ্যাটট্রিক করেছিলেন তিনি। সেই ম্যাচে ৪২ রানে চার উইকেট নিয়ে শ্রীলঙ্কার জয়ে বড় ভূমিকা রাখেন পেরেরা। চার বছর পর, ২০১৬ সালে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি আন্তর্জাতিকেও হ্যাটট্রিক করেন তিনি।

শ্রীলঙ্কার বর্তমান প্রজন্মের অন্যতম সেরা লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাও দুই ফরম্যাটে হ্যাটট্রিকের মালিক। ২০১৭ সালে ওয়ানডে অভিষেকেই জিম্বাবুয়ের বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট নিয়ে ইতিহাস গড়েন তিনি। এরপর ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যাটট্রিক করেন। সেই কীর্তির মাধ্যমে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক করা প্রথম শ্রীলঙ্কান বোলার হন।

দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার ওয়ানডে হ্যাটট্রিকটি এসেছিল অভিষেকেই। ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে নিজের দ্বিতীয় ওভারের শেষ তিন বলে তামিম ইকবাল, লিটন দাস ও মাহমুদউল্লাহকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন তিনি। ম্যাচে ১৬ রানে ছয় উইকেট নিয়ে অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ডও গড়েছিলেন রাবাদা। এরপর ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করে দুই ফরম্যাটে এই বিরল কীর্তির তালিকায় নাম লেখান তিনি।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

nineteen − 3 =

About Author Information

আন্তর্জাতিক ক্রিকেটে দুই ফরম্যাটেই হ্যাটট্রিক করেছেন যারা

Update Time : ০৫:৫৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬