Dhaka ০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলেবে ভারত

ক্রীড়া প্রতিবেদক
8 / 100 SEO Score

এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম দিনই খেলতে নামবে বাংলাদেশ। ২৭ অক্টোবর উদ্বোধনী দিনে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। ৫ নভেম্বর পর্যন্ত ভারতের জলন্ধর ও মোহালিতে অনুষ্ঠিত হবে মর্যাদাপূর্ণ হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। বৃহস্পতিবার আন্তর্জাতিক হকি ফেডারেশন ও এশিয়ান হকি ফেডারেশন যৌথভাবে টুর্নামেন্টের অফিসিয়াল ম্যাচ সূচি অনুমোদন করেছে।

এবারের আসরে এসেছে এক নাটকীয় পরিবর্তন। ভারতে গিয়ে খেলতে রাজি হয়নি পাকিস্তান। তাই পরবর্তী অবস্থানে থাকা বাংলাদেশ তাদের পরিবর্তে টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে। এশিয়ার শীর্ষ দলগুলোর এই লড়াইয়ে বাংলাদেশের অন্তর্ভুক্তি দেশের ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত গৌরবের এবং গুরুত্বপূর্ণ একটি মাইলফলক।

প্রথম দিন মালয়েশিয়া-চীন ও জাপান-দক্ষিণ কোরিয়া ম্যাচের পর হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর শুরু হবে বাংলাদেশ ও ভারতের ম্যাচ। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ২৯ অক্টোবর জাপানের বিপক্ষে, তৃতীয় ম্যাচ ৩০ অক্টোবর মালয়েশিয়ার বিপক্ষে, চতুর্থ ম্যাচ ১ নভেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং পঞ্চম ম্যাচ ২ নভেম্বর চীনের বিপক্ষে।

সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে হতাশ করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। ষষ্ঠ হওয়ার লক্ষ্য নিয়ে জাপানে গিয়ে ফিরেছে সপ্তম হয়ে। তাতে বাংলাদেশ হারিয়েছে বিশ্বকাপের বাছাইপর্বে খেলার সুযোগ। এখন পাকিস্তানের সরে যাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেয়ে বাংলাদেশ যদি লড়াকু খেলা উপহার দিতে পারে, তাহলে সেটাই হবে অংশগ্রহণের সার্থকতা।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ten + seventeen =

About Author Information

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলেবে ভারত

Update Time : ০১:৩৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬