Dhaka ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাহের আলভীর রহস্যময় স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

জেল থেকে বেরিয়ে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে রহস্যময় স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘বেছে বেছে’। সংক্ষিপ্ত এই বার্তার মাধ্যমে তিনি আসলে কী বোঝাতে চেয়েছেন, তা অবশ্য স্পষ্ট করেননি। ফলে পোস্টটি ঘিরে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল।

এরপর জেলজীবনের অভিজ্ঞতা নিয়ে আরও একটি ভাবনামূলক পোস্ট শেয়ার করেন অভিনেতা। সেখানে তিনি লেখেন, ‘জেলখানায় ২টি জিনিস খুব দামী ও দুর্লভ। একটি হচ্ছে হলিউড (সিগারেট), আরেকটি হচ্ছে ঘুম। আর জেলখানায় সবচেয়ে সস্তা ও সহজলভ্য জিনিস হচ্ছে একটি। সেটি হচ্ছে চিন্তা।’

পোস্টের শেষে ‘মধ্যরাতের কবি’ নামে স্বাক্ষর করেছেন জাহের আলভী। অভিনেতার এই লেখায় কারাগারের ভেতরের জীবনের একটি ভিন্ন অভিজ্ঞতার কথা উঠে এসেছে। বিশেষ করে ‘ঘুম’কে দুর্লভ এবং ‘চিন্তা’কে সহজলভ্য বলার বিষয়টি নজর কেড়েছে নেটিজেনদের। তবে ঠিক কোন অভিজ্ঞতা বা অনুভূতি থেকে এমন কথা লিখেছেন, তা ব্যাখ্যা করেননি আলভী।

এর আগে ‘বেছে বেছে’ লিখে পোস্ট দেওয়ার পর এবার জেলজীবন নিয়ে এমন ভাবনামূলক স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা। পরপর দেওয়া এসব পোস্ট ঘিরে তাই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকে তাঁর পোস্টের অন্তর্নিহিত অর্থ জানার চেষ্টা করছেন।

তবে শুধু রহস্যময় পোস্ট নয়, সন্তান রিজিককে নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় দেখা যাচ্ছে জাহের আলভীকে। সন্তানের সঙ্গে কাটানো বিভিন্ন সুন্দর ও আবেগঘন মুহূর্তের ছবি ও অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করছেন তিনি।

সব মিলিয়ে, জেল থেকে মুক্তির পর জাহের আলভীর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোই এখন অনুসারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। তবে তাঁর রহস্যময় বার্তাগুলোর প্রকৃত অর্থ কী, সে বিষয়ে এখনো সরাসরি কিছু জানাননি অভিনেতা।

গত ফেব্রুয়ারিতে মিরপুরের বাসা থেকে অভিনেতার স্ত্রী ইকরার মরদেহ উদ্ধারের ঘটনায় মুহূর্তেই বদলে যায় অভিনেতার জীবনের গতিপথ।

ইকরার মৃত্যুর ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনার মামলা করা হলে আইনি জটিলতায় পড়েন জাহের আলভী। পরে তাকে কারাগারেও যেতে হয়। সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়েছেন এই অভিনেতা। আর মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক রহস্যময় পোস্ট দিচ্ছেন তিনি।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eighteen − five =

About Author Information

জাহের আলভীর রহস্যময় স্ট্যাটাস

Update Time : ০৫:১৯:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬