Dhaka ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন: বাংলাদেশে মার্কিন বিনিয়োগের সম্ভাবনা বাড়ছে হুথিদের সঙ্গে লড়াইরত জোটের কমান্ডারকে অপসারণ করল সৌদি ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে আসেননি স্বজনেরা গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর ডিএফসির যোগ্যতা অর্জন বাংলাদেশের, বাড়বে মার্কিন বিনিয়োগ: মাহদী আমিন ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছেন নেতানিয়াহু: আইজেনকট

ডিসেম্বর সামনে রেখে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

8 / 100 SEO Score

ডিসেম্বর মাসকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি পলাতক আসামিদের অবৈধভাবে দেশত্যাগ ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তে ২০২১ নম্বর পিলার সংলগ্ন এলাকায় বিজিবি সদস্যদের টহল কার্যক্রম পরিদর্শন ও দিক নির্দেশনা প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা জানান বর্ডার গার্ড বাংলাদেশের ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জাব্বার আহমেদ।

এ সময় তিনি জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বর্ডার গার্ড বাংলাদেশ কুমিল্লা সেক্টর কর্তৃক আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এ টহল জোরদার করা হয়েছে। যার ধারাবিহকতায় কুমিল্লা সেক্টরে চারটি ব্যাটালিয়নের অধীন ৩২৭ কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি সর্বচ্চো সর্তকতা নিয়ে দায়িত্ব পালন করছে। লক্ষ্য হচ্ছে যেকোনো অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং মামলার পলাতক আসামি অবৈধ প্রবেশ ও দেশ ত্যাগ করতে না পারে। সেজন্য প্রতিটি বিওপিকে সব্বোর্চ্চ সর্তক অবস্থায় রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ডিসেম্বর পরিস্থিতিকে সামনে রেখে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে এই সেক্টরের অধীনে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলো চিহিৃত করে গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে পুশইন ও নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে।

চলতি বছরের নভেম্বর পর্যন্ত দায়িত্ব পূর্ণ এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল ও আটটি ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, জব্দ করা মালামালের মূল্য ৪১০ কোটি ৩৭ লাখ টাকা। এসবের সঙ্গে জড়িত ১৫৫ জন আসামিকে আটক করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

3 × 1 =

About Author Information

ডিসেম্বর সামনে রেখে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

Update Time : ০৪:৫৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬