Dhaka ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাজেকে আটকে পড়া পর্যটকদের খাগড়াছড়ি পৌঁছে দিল সেনাবাহিনী যশোরের খাবারে ঐতিহ্যের ঘ্রাণ: ছিটেরুটি থেকে শতবর্ষী জলযোগ ত্রিদেশীয় সিরিজে ভরাডুবি: তবুও বাংলাদেশের প্রশংসায় আফগান কোচ কক্সবাজারে সৈকতে ভেসে এলো আরও এক মরদেহ, নিহত বেড়ে ৪ সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি বিজয়ার আনন্দ মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু পাকিস্তানে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১০, আহত ৪৪ বাংলাদেশের ক্রিকেটে অবনতি, প্রশ্নের মুখে ক্রিকেটারদের নিবেদন সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী দিনব্যাপী সফরে খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ত্রিদেশীয় সিরিজে ভরাডুবি: তবুও বাংলাদেশের প্রশংসায় আফগান কোচ

স্পোর্টস ডেস্ক
8 / 100 SEO Score

এক সময়ের পছন্দের ওয়ানডে ফরম্যাট এখন বাংলাদেশের জন্য অপ্রিয়! দেশের মাটিতে কিছুটা স্বাচ্ছন্দ্যে থাকলেও বিদেশে সবশেষ ১৬ ওয়ানডের ১৪ ম্যাচেই হেরেছে টাইগাররা। জিম্বাবুয়ে এবং আফগানিস্তানের কাছে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে তারা খালি হাতে ফিরছে। সেই প্রসঙ্গ এড়িয়ে আফগান কোচ রিচার্ড পাইবাস অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় নিয়ে কথা বলেছেন।

বাংলাদেশের শোচনীয় হার নিয়ে প্রশ্নের জবাব এড়িয়ে পাইবাস বলেন, ‘আমি আসলে এসব নিয়ে কথা বলতে পারছি না। এই ব্যাপারে কোনো মন্তব্য নেই আমার। এখানে আসার আগে তারা অস্ট্রেলিয়াতে দারুণ একটি জয় পেয়েছে, ঐতিহাসিক জয় ছিল। কোচ হিসেবে বিভিন্ন ধাপে আমাদের কাজ করতে হয়। বিভিন্ন ধাপে বিভিন্ন স্কোয়াড নিয়ে কাজ করতে হয়। অস্ট্রেলিয়াতে বাংলাদেশের জয়টা তাদের তৈরি করা বেঞ্চমার্ক ছিল।’

যেন বাংলাদেশকে কিছুটা আগলে রাখতে চাইলেন চার মাস দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করা পাইবাস, ‘আমরা যখন ভারতের বিপক্ষে খেলেছি, তখনও নিজেদের সেরাটা দিতে চেয়েছিলাম। সেখান থেকেও আমরা কিছু শিক্ষা নিয়েছি। ক্রিকেট দলগুলোকে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতেই হয়।’

বাংলাদেশ সর্বশেষ ৫ ওয়ানডেতেই আফগানদের কাছে হেরেছে। আগের ৪ ম্যাচে তখন দলটির কোচ ছিলেন জনাথন ট্রট। এবার প্রধান কোচ রিচার্ড পাইবাস। তিনি বলেন, ‘আগের ৪ ম্যাচ নিয়ে আমি কিছু বলতে পারব না, কারণ তখন আমি এই দলের কোচ ছিলাম না। এই ম্যাচ নিয়ে বলতে গেলে, পাওয়ারপ্লেটা মিশ্র ধরনের ছিল। কিছুটা বিশৃঙ্খল বোলিং হয়েছে আমাদের। পাশাপাশি দারুণ বোলিংও ছিল। ম্যাচটা আমরা নিজেদের হাতে রেখেছি। আবুধাবিতেও প্লেয়ারদের জন্য চ্যালেঞ্জ ছিল। আমি বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে চাই না।’

নিজেদের শক্তির জায়গা নিয়ে ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আমাদের প্লেয়াররা খেলাটা নিয়ন্ত্রণ করতে চেয়েছে। আমাদের স্পিন আক্রমণকে সামলানো বেশ কঠিন কাজ। রশিদ (খান) একজন শিকারি বোলার। তার নিয়ন্ত্রণ দুর্দান্ত। চাপের মধ্যেও ভালো করতে পারে। এর সঙ্গে (মোহাম্মদ) ননি এবং এএম গাজানফারও দুর্দান্ত ছিল। ফিল্ডিংয়েও ভালো করেছি আমরা। বাংলাদেশের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিতে হয়েছে আমাদের। আমার মনে হয় শুরুতে তারা ভালোই বল করেছিল। তবে পরে আমরা ঘুরে দাঁড়িয়ে কমপ্লিট পারফরম্যান্স দেখাতে পেরেছি।’

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

thirteen − 6 =

About Author Information

ত্রিদেশীয় সিরিজে ভরাডুবি: তবুও বাংলাদেশের প্রশংসায় আফগান কোচ

Update Time : ০৮:৪২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬