Dhaka ০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাজেকে আটকে পড়া পর্যটকদের খাগড়াছড়ি পৌঁছে দিল সেনাবাহিনী যশোরের খাবারে ঐতিহ্যের ঘ্রাণ: ছিটেরুটি থেকে শতবর্ষী জলযোগ ত্রিদেশীয় সিরিজে ভরাডুবি: তবুও বাংলাদেশের প্রশংসায় আফগান কোচ কক্সবাজারে সৈকতে ভেসে এলো আরও এক মরদেহ, নিহত বেড়ে ৪ সাজেক সড়কে ফের অবরোধ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলি বিজয়ার আনন্দ মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু পাকিস্তানে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১০, আহত ৪৪ বাংলাদেশের ক্রিকেটে অবনতি, প্রশ্নের মুখে ক্রিকেটারদের নিবেদন সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী দিনব্যাপী সফরে খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

সাইবার সিকিউরিটি আইনসহ অন্যান্য আইন সংশোধনের বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, ‘আমরা স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন সময় সংবাদমাধ্যমের মালিকদের সঙ্গেও কথা বলেছি।’

বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় আন্দালিব রহমান পার্থ বলেন, ‘সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি। যারা স্টেক হোল্ডার আছেন আমরা তাদের সঙ্গে বসেছি। বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকার মালিকের সঙ্গে আলোচনা করা হয়েছে। সেখানে কীভাবে করা হবে সেটি বলা হয়েছে। আলোচনায় কীভাবে টিভি চ্যানেল ও পত্রিকার সাংবাদিকরা সুরক্ষা পাবেন এবং সাধারণ মানুষও সুরক্ষা পাবে সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনা চলমান রয়েছে। আশা করি সামনে এই নিয়ে ভালো কিছু আসবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রথম থেকে নির্বাচনের আগেও বলেছি, এখনো অত্যন্ত আনন্দের ব্যাপার এটা যে হিন্দু-মুসলমান বা যারা আছেন আমরা সবাই, যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘হিন্দু কমিউনিটির যারা আছেন দুর্গাপূজা করছেন ওনাদের সঙ্গেও কথা বলেছি নিরাপত্তার কোনো ধরনের আশঙ্কাও যদি থাকে বলেছি আমাদের সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু আমি যা দেখেছি- আলহামদুলিল্লাহ, কোনো ধরনের খারাপ কিছু দেখিনি। সবাই আনন্দমুখর পরিবেশে হিন্দুদের ধর্মীয় উৎসব পালন করছে।’

এদিকে নেত্রকোনায় সাংবাদিক হত্যার ঘটনায় আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘শুধু সাংবাদিক না, এটা যে কারোই যদি ঘটনা হয়ে থাকলে তাহলে প্রচলিত আইনে যা আছে সেভাবেই হবে।’

এসময় পূজা উদযাপন কমিটি ও স্থানীয় বিজেপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

seventeen − sixteen =

About Author Information

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের চেষ্টা করছি: তথ্যমন্ত্রী

Update Time : ০৮:২০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬