Dhaka ০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিভাবান ক্রীড়াবিদদের পাশে থাকবে সরকার

ক্রীড়া প্রতিবেদক
8 / 100 SEO Score

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, প্রতিভাবান ক্রীড়াবিদ ও তাদের পরিবারের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে সরকার। শনিবার বিকেএসপিতে নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজিত জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা থেকে বাছাই করা ৩০৬ জন উদীয়মান অ্যাথলেটের ৪০ দিনের নিবিড় প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধনকালে এ কথা বলেছেন তিনি। ক্রীড়া প্রতিমন্ত্রী তরুণদের নিজেদের একেকজন দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে তৈরি করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, চীনা দূতাবাসের প্রতিনিধিরা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বিভিন্ন ক্রীড়া সংস্থা, ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তারা। এছাড়া দেশের খ্যাতনামা ও কিংবদন্তি ক্রীড়াবিদ, প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণকারী ক্ষুদে খেলোয়াড় এবং বিকেএসপির প্রশিক্ষণার্থীবৃন্দও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ‘সরকারের যুগান্তকারী বিভিন্ন উদ্যোগের ফলে সারাদেশে ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহ ও অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সম্ভাবনাময় ও প্রতিভাবান ছেলে-মেয়েরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে। আজকের এই ক্ষুদে খেলোয়াড়রাই আগামী দিনে দেশের জাতীয় দলগুলোকে আরও সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের পতাকাকে গৌরবের সঙ্গে তুলে ধরবে।’

তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ ও পরিচর্যার মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে একটি শক্তিশালী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে বিকেএসপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে উন্নত প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হচ্ছে, যা দেশের ক্রীড়ার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ কর্মসূচির আওতায় সারাদেশ থেকে প্রাথমিকভাবে বাছাইকৃত ৩১১ জন ক্ষুদে প্রতিভাবান খেলোয়াড় নিয়ে বিকেএসপিতে শুরু হলো ৪০ দিনব্যাপী এই আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। গত ২৮ ও ২৯ এপ্রিল সারাদেশে অনুষ্ঠিত প্রাথমিক বাছাই কার্যক্রমের মাধ্যমে প্রতিভাবান ক্ষুদে খেলোয়াড়দের নির্বাচন করা হয়। পরবর্তীতে ২ মে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এই প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণকারী ক্ষুদে খেলোয়াড়দের ক্রীড়া দক্ষতা উন্নয়নের পাশাপাশি শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা, ক্রীড়াসুলভ আচরণ ও মানসিক দৃঢ়তা বিকাশে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে প্রতিভাবান খেলোয়াড়দের মধ্য থেকে সম্ভাবনাময়দের চিহ্নিত করে পরবর্তী পর্যায়ে বিকেএসপির নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

two × 2 =

About Author Information

প্রতিভাবান ক্রীড়াবিদদের পাশে থাকবে সরকার

Update Time : ০৫:৩৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬