Dhaka ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএমইউতে লিভার ক্যান্সারবিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) লিভার ক্যান্সার বা হেপাটোসেলুলার কার্সিনোমা (এইচসিসি) বিষয়ক একটি জাতীয় বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বিশেষজ্ঞরা লিভার ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা, লিভার প্রতিস্থাপন এবং জনসংখ্যাভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রি গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশে লিভার ক্যান্সার বা হেপাটোসেলুলার কার্সিনোমা (এইচসিসি) মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার, নিয়মিত স্ক্রিনিং, জনসংখ্যাভিত্তিক এইচসিসি রেজিস্ট্রি গঠন এবং সমন্বিত গবেষণার বিকল্প নেই। একই সঙ্গে আধুনিক সিস্টেমিক চিকিৎসা ও বহুবিভাগীয় সমন্বিত চিকিৎসা ব্যবস্থার প্রসারের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, লিভার ক্যান্সার প্রতিরোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, ফ্যাটি লিভার, হেপাটাইটিস বি ও সি ভাইরাসের চিকিৎসা এবং অতিরিক্ত ওজন ও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ঝুঁকি কমাতে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি রোগ নির্ণয় নিশ্চিত করতে জনসংখ্যাভিত্তিক রেজিস্ট্রি গঠনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, প্রতিবছর উন্নত চিকিৎসার জন্য বহু রোগী বিদেশে যান। বাংলাদেশেই লিভার রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। তিনি লিভার ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্ক্রিনিং, জাতীয় রেজিস্ট্রি প্রতিষ্ঠা এবং গবেষণা কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেপাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. নূরউদ্দিন আহমদ। এছাড়া দেশের বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, বিশেষায়িত হাসপাতাল ও গবেষণা প্রতিষ্ঠানের চিকিৎসক, শিক্ষক, রেসিডেন্ট চিকিৎসক এবং শিক্ষার্থীরা অংশ নেন।

বৈজ্ঞানিক অধিবেশনে এইচসিসি সার্ভেইল্যান্স, আধুনিক সিস্টেমিক থেরাপি এবং জাতীয় এইচসিসি রেজিস্ট্রি গঠনের ওপর তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্যানেল আলোচনায় দেশের শীর্ষ হেপাটোলজিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, অনকোলজিস্ট, হেপাটোবিলিয়ারি সার্জন, ইন্টারভেনশনাল রেডিওলজিস্ট ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশ নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে লিভার ক্যান্সার প্রতিরোধ, দ্রুত রোগ নির্ণয় এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির সম্প্রসারণে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

আয়োজকদের মতে, বিশ্ব হেপাটাইটিস দিবসকে সামনে রেখে অনুষ্ঠিত এ সেমিনার বাংলাদেশে লিভার ক্যান্সার প্রতিরোধ, গবেষণা এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিএমইউতে লিভার ক্যান্সারবিষয়ক সেমিনার

Update Time : ০৭:৪৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬