Dhaka ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ টাকায় ডিম, ২০০ টাকায় শিম: চাপে নিম্ন ও মধ্যবিত্ত সিফাতের গ্রেফতার প্রসঙ্গে, ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ: জারা রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন পুলিশের অভিযানে হামলা, গোপন সুড়ঙ্গ দিয়ে পালাল ‘শীর্ষ সন্ত্রাসী’ বগা নেপালে নিখোঁজ ৫ হাজার ৮৩: বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৮৭ টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে আবারও ক্যাম্পেইন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলট নিহত হাসপাতালের বাথরুম নিজেই পরিষ্কার করতে চাইলেন কৃষিমন্ত্রী সিগন্যালে ত্রুটি থাকায় তিন ঘণ্টায় ১৮ ট্রেন বিলম্বিত আটলান্টিক মহাসাগরে প্রাণ গেল ৮০ জনেরও বেশি অভিবাসীর

বিদ্যুৎ ছাড়াই এসএসসি পরীক্ষা বরিশালে

নিজেস্ব প্রতিবেদক
12 / 100 SEO Score

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পরও বিদ্যুৎ না থাকায় বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দীকির কাছে অভিযোগ করেছেন অভিভাবকরা।

এতে মুহূর্তের মধ্যেই সেখানে ক্ষোভ ছড়িয়ে পড়ে। দ্রুত বিদ্যুৎ দেওয়ার দাবি জানান অভিভাবকরা।

যদিও জানা গেছে, বিদ্যুতের তার চুরি হওয়ার কারণে এ ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকালে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা বোর্ড চেয়ারম্যান বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

অভিভাবকদের অভিযোগ, প্রতিদিন বেশ কয়েকবার লোডশেডিং হওয়ার ফলে পড়াশোনায় নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়েছে শিক্ষার্থীদের। এর মধ্যে কেন্দ্রে বিদ্যুৎ না থাকাটা দুঃখজনক। এতে পরীক্ষায় প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কার কথা জানান তারা।

এদিকে জানা গেছে সোমবার রাতে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বিদ্যুৎ সংযোগের তার চুরি হয়। এর ফলে বিদ্যুৎ ছিল না কেন্দ্রে।

তবে অভিযোগ পেয়ে বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন দেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দীকি। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কথা জানান তিনি।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দীকি বলেন, আমি বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলেছি। এরই মধ্যে কাজ শুরু হয়েছে। দ্রুত সংযোগ স্থাপন করা হবে। শিক্ষার্থীদের কোনো ধরনের ভোগান্তি হবে না বলেও জানান তিনি।

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।

এর মধ্যে নিয়মিত ৬২ হাজার ৯ জন আর অনিয়মিত পরীক্ষার্থী রয়েছেন ১৯ হাজার ৮২২ জন। মোট এক হাজার ৫১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব পরীক্ষার্থীরা ২১৬টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।

এছাড়া পরীক্ষা উপলক্ষে ৮০টি ভিজিলেন্স টিম কাজ শুরু করেছে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৩৭ হাজার ৯৪৪ জন ও ছাত্রী রয়েছেন ৪৩ হাজার ৮৮৭ জন।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

twelve − 5 =

About Author Information

বিদ্যুৎ ছাড়াই এসএসসি পরীক্ষা বরিশালে

Update Time : ০৪:০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬