Dhaka ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন: বাংলাদেশে মার্কিন বিনিয়োগের সম্ভাবনা বাড়ছে হুথিদের সঙ্গে লড়াইরত জোটের কমান্ডারকে অপসারণ করল সৌদি ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে আসেননি স্বজনেরা গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর ডিএফসির যোগ্যতা অর্জন বাংলাদেশের, বাড়বে মার্কিন বিনিয়োগ: মাহদী আমিন ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছেন নেতানিয়াহু: আইজেনকট

ভোটার তালিকা সংশোধনে বিপাকে ভারতের মুসলিমরা

আর্ন্তজাতিক ডেস্ক
10 / 100 SEO Score

ভারতে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে চরম অনিশ্চয়তা ও বিপাকে পড়েছেন দেশটির বহু মুসলিম। তালিকা থেকে নাম বাদ পড়ার পর নাগরিকত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়ছেন অনেকে। অভিযোগ উঠেছে, কাউকে আটক করা হচ্ছে, আবার কাউকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

এর মধ্যে রয়েছেন ৩৮ বছর বয়সী সাহিদা ফকির। গত ১৯ জুলাই মুম্বাইয়ের বাসা থেকে সবজি কিনতে বের হয়েছিলেন তিনি। সন্তানকে বলে গিয়েছিলেন, অল্প সময়ের মধ্যেই ফিরে আসবেন। কিন্তু তিন মাসের বেশি সময় পেরিয়ে গেলেও আর পরিবারের কাছে ফেরা হয়নি তাঁর। বর্তমানে তিনি বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে রয়েছেন।

সাহিদার অভিযোগ, সাদা পোশাকের কয়েকজন পুলিশ সদস্য তাঁকে আটক করে গাড়িতে তুলে নেন। এ সময় তাঁর মুঠোফোনও কেড়ে নেওয়া হয়। ফোনেই ছিল পরিচয়সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র। পরে তাঁকে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আদালতের নথিতে বলা হয়েছে, ওই পুলিশ সদস্যরা মুম্বাই পুলিশের অপরাধ শাখার ছিলেন।

বাংলাদেশে অবস্থান করে বার্তা সংস্থা রয়টার্সকে সাহিদা জানান, পেছন থেকে একজন তাঁর হাত ধরে গাড়িতে উঠতে বলেন। কী ঘটতে যাচ্ছে, তা তিনি বুঝে উঠতে পারেননি।

ভোটার তালিকা সংশোধনে উদ্বেগ

রয়টার্স ১০টি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে, যাদের স্বজনেরা ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর নাগরিকত্ব নিয়ে জিজ্ঞাসাবাদ, আটক কিংবা দেশ থেকে বিতাড়নের শিকার হয়েছেন। তাদের অনেকের কাছেই ভারতীয় পরিচয়পত্র ও পারিবারিক নথি রয়েছে। তাঁদের বাবা-মা ও ভাইবোনদের নামও এখনো ভোটার তালিকায় আছে।

ভারতে সাম্প্রতিক ভোটার তালিকা সংশোধন কার্যক্রমে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়েছে। বিভিন্ন তথ্য-উপাত্তে দেখা গেছে, এ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশটির বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমরা।

বিশেষ করে পশ্চিমবঙ্গে এর প্রভাব বেশি পড়েছে। চলতি বছরের শুরুতে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সেখানে প্রায় ৯০ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়। কলকাতাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সবার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, যাচাই-বাছাইয়ের পর বাদ পড়া ২৭ লাখ নামের প্রায় ৭০ শতাংশই মুসলিমদের। অথচ রাজ্যের মোট জনসংখ্যার ২৭ শতাংশ মুসলিম।

এদিকে বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকা নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ উঠেছে। তবে বৈধ নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে দলটি।

ভোটার তালিকা ও বিতাড়ন অভিযান

গত ৫ নভেম্বর হরিয়ানায় এক নির্বাচনি সমাবেশে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করে দেওয়ার বিষয়টি একসঙ্গে উল্লেখ করেন। তিনি বলেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে প্রথমে ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হবে। এরপর তাঁদের খুঁজে বের করে দেশ থেকে বিতাড়ন করা হবে।

বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে চলমান ধরপাকড়ের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। ১৯৪৭ সালের দেশভাগ এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বহু মানুষ সীমান্ত পেরিয়ে দুই দেশে ছড়িয়ে পড়েন। ফলে দুই বাংলার বিভিন্ন পরিবারের আত্মীয়স্বজন দুই পাশেই বসবাস করছেন। এ কারণে নাগরিকত্ব ও অভিবাসনের প্রশ্নটি সেখানে দীর্ঘদিন ধরেই সংবেদনশীল।

আদালতে আইনি লড়াই

সাহিদা ফকিরের ভাষ্য অনুযায়ী, রাত প্রায় একটার দিকে তাকে কাঁটাতারবিহীন একটি অরক্ষিত সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাঠানো হয়। কয়েক ঘণ্টা কাদামাখা পথে হাঁটার পর এক কৃষক তাকে দেখতে পান এবং নিজের বাড়িতে আশ্রয় দেন।

তবে মুম্বাই পুলিশ আদালতে জানিয়েছে, সাহিদাকে আসাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছিল। পরে যথাযথ প্রক্রিয়ায় তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। আদালতের নথি অনুযায়ী, একই অভিযানে বাংলাদেশি হিসেবে শনাক্ত আরও ১৪৮ জনের সঙ্গে সাহিদাকেও পাঠানো হয়েছিল।

স্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন সাহিদার স্বামী জুম্মান। গত আগস্টে ভারতের সুপ্রিম কোর্টে করা আবেদনে তার পরিবার বলেছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেই কারও নাগরিকত্ব বাতিল হয়ে যায় না। যথাযথ যাচাই ছাড়া কাউকে দেশ থেকে বের করে দেওয়ার সুযোগ নেই।

রয়টার্সের পর্যালোচনা করা নথিতে দেখা গেছে, সাহিদার বাবা-মা ও দাদা-দাদি ১৯৫২ সাল থেকেই পশ্চিমবঙ্গের স্বরূপনগরের ভোটার ছিলেন। সাহিদার নিজের নামও অন্তত ২০০৮ সাল থেকে ভোটার তালিকায় ছিল।

তবে মুম্বাইয়ের বিদেশি নিবন্ধন কার্যালয় কলকাতা হাইকোর্টকে জানিয়েছে, তদন্তের সময় সাহিদা বাংলাদেশের একটি জন্মসনদ দেখিয়েছিলেন এবং ভারতীয় নাগরিকত্বের গ্রহণযোগ্য প্রমাণ দিতে পারেননি। সাহিদা এ অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, পুলিশ ফোন কেড়ে নেওয়ায় সেখানে থাকা পরিচয়সংক্রান্ত নথি দেখানোর সুযোগ পাননি তিনি।

আটক কেন্দ্রে থাকতে হয়েছে ৩২ দিন

একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন নাসিরুদ্দিন শেখ নামের এক ফেরিওয়ালা। কলকাতা হাইকোর্টে করা আবেদনে তিনি ও আরও চারজন অভিযোগ করেছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে তাদের আপিল বিচারাধীন থাকা সত্ত্বেও আটক করা হয়েছিল।

নাসিরুদ্দিন জানান, ছত্তিশগড়ে কাজ করার সময় পুলিশ তাকেসহ আরও ২২ জনকে আটক করে। তাদের মধ্যে ১৯ জনের নাম সংশোধিত ভোটার তালিকায় পাওয়া যাওয়ায় ১৪ দিন পর ছেড়ে দেওয়া হয়। কিন্তু তালিকায় নাম না থাকায় তাকে ও অন্য তিনজনকে ৩২ দিন আটকে রাখা হয়।

নাসিরুদ্দিনের দাবি, এক পুলিশ কর্মকর্তা তাকে বলেছিলেন, ভোটার তালিকায় নাম নেই, তাই তিনি বাংলাদেশি। পরে আদালতে শুনানির আগের রাতে অন্যদের সঙ্গে তাকেও মুক্তি দেওয়া হয়।

তিনি জানান, যে কেন্দ্রে তাদের রাখা হয়েছিল, সেখানে ৬০ জনের বেশি মানুষের থাকার ব্যবস্থা ছিল। আটকের আগে স্বাস্থ্য পরীক্ষা ও আঙুলের ছাপ নেওয়া হয়। বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না বলে জানান তিনি।

যদিও পুলিশ ও সরকারি আইনজীবীরা কলকাতা হাইকোর্টকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে কোনো স্থায়ী আটককেন্দ্র নেই। তবে মুর্শিদাবাদে সন্দেহভাজন বিদেশিদের জন্য তৈরি একটি অস্থায়ী কেন্দ্রে মানুষের অবস্থানের আলামত পেয়েছেন রয়টার্সের সাংবাদিকেরা।

মানবাধিকারকর্মী কিরীটী রায় বলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিরুদ্ধে অসংখ্য মামলা বিচারাধীন রয়েছে। মানুষ ন্যায়বিচারের অপেক্ষায় থাকলেও ট্রাইব্যুনালগুলোতে মামলার নিষ্পত্তি হচ্ছে অত্যন্ত ধীরগতিতে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

eighteen − seven =

About Author Information

ভোটার তালিকা সংশোধনে বিপাকে ভারতের মুসলিমরা

Update Time : ০৬:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬