Dhaka ০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না’ ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে কংগ্রেসের পদক্ষেপ চান ৭১ শতাংশ মার্কিনি আগুন-ককটেল ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের বৈঠক শুরু আন্তর্জাতিক আইনি পথেই শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ কারিগরি ত্রুটি কাটিয়ে ফের চালু আরটিজিএস লেনদেন মদিনা অঞ্চলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলা কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৪ ইউনিট চাঁদে বসবাস নিশ্চিত করতে নতুন প্রজন্মের নভোচারী খুঁজছে নাসা দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা, আজই দেশ ছাড়বেন শান্ত-লিটনরা

শেখ হাসিনার ফাসির রায় কার্যকরের দাবি নাহিদের

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করা হয়েছে।এই খবর প্রকাশের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম নিজের ফেসবুক পোস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন

সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‘খুনি হাসিনার ফাঁসির রায় কার্যকর কর, ফ্যাসিস্ট লীগের বিচার কর।’

এর আগে গত শনিবার (৭ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং ‘জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নাহিদ ইসলাম।

সেখানে তিনি বলেন, ডিসেম্বরে কোনো আপার (সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে) এ দেশে আসার সুযোগ নেই। এ বিষয়ে তারা প্রস্তুত রয়েছেন।

নাহিদ ইসলাম আরও বলেন, আগেরবার ছাত্র-জনতা অনেক উদারতা দেখিয়েছে। শহীদ ওসমান হাদির মতো শত্রুর সঙ্গেও ইনসাফ করা হয়েছে। এবার আর সেই পথ অনুসরণ করা হবে না। শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে ওঠানোর জন্য তারা প্রস্তুত রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করা হয়েছে। লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে এ আবেদন করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

15 − eight =

About Author Information

শেখ হাসিনার ফাসির রায় কার্যকরের দাবি নাহিদের

Update Time : ০৭:৫৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬