Dhaka ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জমকালো আয়োজনে উদ্বধন হলো ফুটবল টুর্নামেন্ট-২০২৬

জেলা প্রতিনিধি
12 / 100 SEO Score

বারেশ্বর সরকার বাড়ি স্পোর্টিং ক্লাব ও বারেশ্বর বাবুর বাড়ি রংধনু ক্লাবের মধ্যকার উদ্বধনী ম্যাচ গোলশূন্য ড্র।

বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘হাজী জসিম উদ্দিন (এমপি) ফ্রিজ ও LED TV কাপ চ্যাম্পিয়নস বার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ ফুটবল ম্যাচে বারেশ্বর সরকার বাড়ি স্পোর্টিং ক্লাব ও বারেশ্বর বাবুর বাড়ি রংধনু ক্লাবের মধ্যকার লড়াই গোলশূন্য ড্র হয়। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ০-০ গোলে ম্যাচটি শেষ হয়।

ফুটবলপ্রেমীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসারে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলা দেখতে মাঠে উপস্থিত হন বিপুলসংখ্যক দর্শক ও ফুটবলপ্রেমী। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মো. কবির হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মো. জাবেদ কাউছার সবুজ। টুর্নামেন্টের উদ্বোধন করেন মো. কামাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আবুল কাশেম সরকার।

অনুষ্ঠান পরিচালনা করেন মো. আলমগীর হোসেন সরকার ও মো. এয়ান হোসেন সরকার।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির বাবুল, মো. কামাল হোসেন, আবু ইউসুফ তুহিন, আবু নাছের মুন্সি, কামরুল হাসান মাস্টার, আবুল কালাম আজাদ, গাজী মনিরুজ্জামান, মাসুকুল আলমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মো. আবুল হোসেন, দেলোয়ার হোসেন দোলন, মো. মোবারক হোসেন, মতিউর রহমান লিটন, মো. লোকমান হোসাইন, মো. জাহিদুল ইসলাম, আবু তাহের মেম্বার ও জাকির হোসেন।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়া, তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং তাদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টে স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপস্থিতি আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

15 − 11 =

About Author Information

জমকালো আয়োজনে উদ্বধন হলো ফুটবল টুর্নামেন্ট-২০২৬

Update Time : ০১:৫৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬