Dhaka ০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
8 / 100 SEO Score

এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এমনিতেই চাপে রয়েছে। এর মধ্যে মাত্র এক মাসের ব্যবধানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়ানোয় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের দুর্ভোগ আরও বাড়বে।

সোমবার ( ২ নভেম্বর) রাতে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে দেশে এলপিজি সিলিন্ডারের দাম আবারও বাড়ানোয় তীব্র ক্ষোভ ও প্রতিবাদও জানান তিনি।

গোলাম পরওয়ার বলেন, শুধু দাম বাড়িয়েই দায়িত্ব শেষ করলে চলবে না। বাজারে দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে। রাজধানীতেই ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রির অভিযোগ রয়েছে। অথচ বাজার তদারকি বা অসাধু ব্যবসায়ীদের জবাবদিহির আওতায় আনতে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন, আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বৃদ্ধির অজুহাতে ভোক্তাদের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জ্বালানি খাতের অব্যবস্থাপনা ও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সাধারণ জনগণের ওপর চাপানো যাবে না। জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনায় না নিয়ে বারবার জ্বালানির দাম বৃদ্ধি সরকারের দায়িত্বশীলতার পরিচয় বহন করে না।

আমি অবিলম্বে এলপিজির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে এসে বাজারে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করা, সিন্ডিকেট ও অযৌক্তিক মুনাফা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার তদারকির জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

বিবৃতিতে জামায়াত নেতা অবিলম্বে এলপিজির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে এসে বাজারে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করা, সিন্ডিকেট ও অযৌক্তিক মুনাফা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার তদারকির জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

11 + nineteen =

About Author Information

এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জামায়াতের

Update Time : ০৫:২১:০৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬