প্রগতির সঙ্গে ডাচ্-বাংলা ব্যাংকের কৌশলগত অংশীদারিত্ব
গ্রাহকদের আর্থিক সুরক্ষা আরও জোরদার এবং আধুনিক বীমা সেবা সহজলভ্য করার লক্ষ্যে প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক। এ লক্ষ্যে গত ২ নভেম্বর ব্যাংকটির প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি কর্পোরেট এজেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়।
ডাচ্-বাংলা ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান এবং প্রগতি ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. শাহ আলমের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ চুক্তির আওতায় গ্রাহকগণ মোটর, ভ্রমণ, স্বাস্থ্য, কৃষি ও শস্য বীমা সেবা গ্রহণের সুযোগ পাবেন।
বীমা সেবার সাফল্য শুধু পলিসি বিক্রির ওপর নির্ভর করে না; বরং সময়মতো, স্বচ্ছ ও ন্যায্যভাবে বীমা দাবির অর্থ পরিশোধ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে এ লক্ষ্য বাস্তবায়নে গ্রাহকদের জন্য সহজ, কার্যকর ও গ্রাহকবান্ধব বীমা দাবি নিষ্পত্তি ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এ চুক্তির মাধ্যমে ব্যাংকটির ব্যাংকাস্যুরেন্স কার্যক্রমের আওতায় গ্রাহকদের জন্য চালু হচ্ছে মোটর, ভ্রমণ, স্বাস্থ্য, কৃষি ও শস্যসহ বিভিন্ন নন-লাইফ ইন্স্যুরেন্স সেবা।























