Dhaka ০২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাবাকে হারালেন সাংবাদিক মেহেদী হাসান বাবু

8 / 100 SEO Score

পিতাকে হারিয়ে শোকাহত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক বিজনেস বাংলাদেশ এবং ডেইলি বাংলাদেশ আপডেট পত্রিকার সম্পাদক মেহেদী হাসান বাবু। তাঁর বাবা নেওয়াজ আলী সর্দার আর নেই।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাদ আসর কুমিল্লার বুড়িচং উপজেলার জরুইন গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় সংসদ সদস্য হাজী জসিম উদদীনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ব্যক্তিত্ব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মরহুম নেওয়াজ আলী সর্দার জীবদ্দশায় এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্কুল, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাসহ নানা সেবামূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তাঁর অবদান স্থানীয়দের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

তাঁর মৃত্যুতে বিভিন্ন সাংবাদিক সংগঠন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে, বাবার রুহের মাগফিরাত ও পরকালের শান্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মেহেদী হাসান বাবু।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

one × 1 =

About Author Information

বাবাকে হারালেন সাংবাদিক মেহেদী হাসান বাবু

Update Time : ০৪:৫০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬