Dhaka ০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে ৩৪ আনসার ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

8 / 100 SEO Score

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর লালমনিরহাট জেলার ৩৪ আনসার ব্যাটালিয়নের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ব্যাটালিয়ন সদর দপ্তরে কেক কাটা, দরবার, পুরস্কার বিতরণ ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস। তিনি বলেন, দেশের উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যাটালিয়ন আনসার সদস্যদের আরও পেশাদার ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধে আনসার সদস্যদের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আনসার সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার ও পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। এছাড়া রংপুর রেঞ্জের পরিচালক মো. শফিকুল আলম, রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম ও লালমনিরহাট জেলা কমান্ড্যান্ট মো. সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ৩৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. কামারুজ্জামান। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল দোয়া মাহফিল, পতাকা উত্তোলন, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লালমনিরহাটে ৩৪ আনসার ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Update Time : ০৩:৪০:১১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬