সংবাদ শিরোনাম :
আয় বাড়ে কম, ব্যয় বাড়ে বেশি
সংসারের আয় বাড়ছে, কিন্তু সেই আয়ের চেয়ে দ্রুত বাড়ছে জীবনযাত্রার ব্যয়। ফলে বেতন বাড়লেও স্বস্তি ফিরছে না নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জীবনে। বাড়িভাড়া, বিদ্যুৎ-গ্যাসের বিল, নিত্যপণ্যের দাম, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার খরচ মেটাতে গিয়ে অনেক পরিবারকে ধারদেনা করতে হচ্ছে।

















