Dhaka ০৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তেজনা বাড়ালে যুক্তরাষ্ট্রের ওপর ‘নরক নামিয়ে আনার’ হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
8 / 100 SEO Score

যুক্তরাষ্ট্র আবার হামলা শুরু করলে পাল্টা জবাব দিতে প্রস্তুত ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তাদের ওপর ‘নরক নামিয়ে আনবে’ তেহরান।

দুই দেশের আট মাসের যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের প্রতি নতুন প্রস্তাবও দিয়েছেন তিনি। গত রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া প্রস্তাব এখনো বহাল রয়েছে। সব পক্ষের মধ্যে যুদ্ধ বন্ধসহ প্রস্তাবের শর্তগুলো মেনে চললে আলোচনায় অগ্রগতি হবে।

অন্যদিকে, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা আবার শুরু হবে কি না, সে বিষয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিএনএনকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে শক্তিশালী কোনো চুক্তি হবে কি না, তার ওপর পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে।

তবে, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাবে। এরই মধ্যে ইরানে বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, এমন দাবিও করেন তিনি।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি হামলার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। প্রয়োজনে এসব রণতরি ব্যবহার করে আবারও হামলা চালানো হবে বলে জানান তিনি।

এছাড়া, ইরানের ৩৮টি সেতু যুক্তরাষ্ট্রের নিশানায় রয়েছে বলে জানান ট্রাম্প। তার দাবি, চাইলে মাত্র এক ঘণ্টার মধ্যে এসব সেতু ধ্বংস করতে পারবে মার্কিন বাহিনী।

এদিকে, গত রোববার দেওয়া এক বিবৃতিতে আব্বাস আরাগচির আরেকটি বক্তব্য তুলে ধরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, ইরানে ফের হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুগুলোর ওপর কোনো ধরনের ছাড় দেবে না তেহরান।

এর আগে, হরমুজ প্রণালির পূর্বদিকে একটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যাওয়ার খবর প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। দেশটির নৌবাহিনীর বরাতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বেলালি।

গত রোববার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। শত্রুপক্ষ কোনো ভুল করলে এর জবাব হবে ভয়াবহ ও কঠোর।

আলী বেলালি আরও বলেন, রমজান যুদ্ধের পর ইরান তাদের সামরিক সক্ষমতা বাড়িয়েছে। একই সঙ্গে, আগামী কয়েক বছরের জন্য প্রয়োজনীয় অস্ত্রও মজুত করা হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নির্বাচনের কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পিছিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

সূত্র: আল জাজিরা

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

5 − three =

About Author Information

উত্তেজনা বাড়ালে যুক্তরাষ্ট্রের ওপর ‘নরক নামিয়ে আনার’ হুমকি ইরানের

Update Time : ০৬:২৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬