Dhaka ০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে যা বললেন ফারুকী

8 / 100 SEO Score

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে দাম্পত্য জীবনে বিচ্ছেদের গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব খবর নিয়ে বিরক্তি প্রকাশ করে তিনি জানিয়েছেন, ভিত্তিহীন সংবাদ নিয়ে কথা বলার মতো সময় বা আগ্রহ তাঁর নেই।

শনিবার এক প্রতিক্রিয়ায় ফারুকী জানান, সকালবেলা ঘুম থেকে উঠে তিনি দেখেন তার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করে ডিঅ্যাক্টিভেট করে রাখা হয়েছে। দেশের একটি সাইবার অপরাধী গ্রুপ এটি করে বিভিন্ন গ্রুপে উদযাপন করছে বলে জানান তিনি। আইনপ্রয়োগকারী সংস্থাকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ফারুকী। বিচ্ছেদের রটনা প্রসঙ্গে তিনি স্পষ্ট ভাষায় জানান, এসব ভিত্তিহীন গুজবে কান দেওয়ার মতো সময় বা আগ্রহ তার নেই।

ক্ষোভ প্রকাশ করে এই নির্মাতা বলেন, “ওইসব নিউজের ওপর কথা বলার কোনো টাইম নাই, হ্যাভ নো ইন্টারেস্ট। এসবের কোনো ভিত্তি নেই। এসব অপদার্থদের কথায় কান দেওয়ার মত সময় আমার নেই।”

অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে স্থাবর সম্পত্তি থাকা নিয়ে অনলাইনে চলমান আলোচনাকে কৌতুকপ্রদ আখ্যা দিয়ে এই নির্মাতা বলেন, এসব কথা চাইলেই সহজে যাচাই করা সম্ভব। অপপ্রচারের দিকে নজর না দিয়ে নিজের নির্মাণ কাজ নিয়েই কথা বলার জন্য তিনি অনুরোধ জানান।

বর্তমানে ফারুকী দুটি বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন, যার শুটিং ঢাকা, ময়মনসিংহ ও দক্ষিণ কোরিয়ায় সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই আরও একটি বিজ্ঞাপনের কাজ শুরু করবেন তিনি। পাশাপাশি চলচ্চিত্রের কাজ নিয়ে ফারুকী জানান, দুটি সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছেন তিনি। এর মধ্যে একটি জেন-জি (Gen-Z) প্রজন্মের প্রেমের পটভূমিতে তৈরি, যার নাম রাখা হয়েছে ‘টু হেল, উইথ লাভ’। অন্যটি একটি রাজনৈতিক গল্পের সিনেমা।

উল্লেখ্য, ফারুকী ও তিশা ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালে তাদের কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকীর জন্ম হয়। দীর্ঘদিন ধরে দেশের শোবিজ অঙ্গনে নিজেদের সফল কাজের মধ্য দিয়ে সুপরিচিত এই তারকা দম্পতি।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

2 × 3 =

About Author Information

তিশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে যা বললেন ফারুকী

Update Time : ০৫:১৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬