Dhaka ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ইনুসহ ১১ আসামি ট্রাইব্যুনালে নারী উদ্যোক্তাদের অর্থায়নে পিছিয়ে ব্যাংক: চাপে ক্ষুদ্র ব্যবসার বিকাশ নিরাপত্তা উদ্বেগে কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র কাশিমপুর কারাগারের কয়েদির পেট থেকে অর্ধশতাধিক গ্যাস লাইটার ও স্ক্রু উদ্ধার ফের লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা শাপলা চত্বরে গণহত্যা: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান হামজা-ফারহানের ঝলকে বড় জয়, গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নিরাপত্তা উদ্বেগে কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক
8 / 100 SEO Score

সপ্তাহখানেক বাদে কাতারে বসছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আসর। কিন্তু উত্তেজনা থামেনি মধ্যপ্রাচ্যে। বিশেষ করে সৌদি আরব ও ইয়েমেনে হুথি বিদ্রোহীদের মাঝে সংঘাত এখনও চলমান। ফলে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আসন্ন যুব বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্র নাম প্রত্যাহার করেছে।

এ নিয়ে ফুটবলারদের কাছে নিজেদের অবস্থানের কথা স্পষ্ট করে চিঠি দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। সেই চিঠির বরাতে রয়টার্স বলছে, ইউএস সকার ফেডারেশন জানিয়েছে, বর্তমান পরিস্থিতির আলোকে তারা দলটির টুর্নামেন্ট-পূর্ব ক্যাম্প এবং এই ইভেন্টে তাদের অংশগ্রহণ বাতিল করছে।

এতে কাতারের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘লেভেল ৩’ ভ্রমণ সতর্কতা এবং দূতাবাস কর্মী ও তাদের পরিবারের জন্য জারি করা সংশ্লিষ্ট নির্দেশনার কথাও উল্লেখ করা হয়। চিঠিতে বলা হয়েছে, ‘আমাদের খেলোয়াড় ও কর্মীদের কল্যাণ সর্বদা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

বুধবারই সংশ্লিষ্ট ফুটবলারদের ক্লাবকে বিষয়টি জানিয়ে দেওয়ার কথা বলছে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন। তবে ফিফার কাছ থেকে সিদ্ধান্ত আসার আগে ফুটবলারদের এ নিয়ে মন্তব্য করতে নিরুৎসাহিত করা হয়েছে। ফিফার পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, গত মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর কাতারের জন্য তাদের ভ্রমণ পরামর্শ হালনাগাদ করেছে। যেখানে সশস্ত্র সংঘাতের ঝুঁকির কারণে আমেরিকানদের ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়। এই হালনাগাদ নির্দেশনায় সৌদি আরবের ওপর হুথিদের হামলার কথা উল্লেখ করা হয়েছে, যার মধ্যে বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর চালানো হামলাগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

প্রসঙ্গত, আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ৪৮ দলের অংশগ্রহণে ফিফা অ-১৭ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২১ নভেম্বর মেন্টেনেগ্রোর সঙ্গে প্রথম ম্যাচ ছিল যুক্তরাষ্ট্রের, এ ছাড়া তাদের ‘জে’ গ্রুপে রয়েছে চিলি ও আলজেরিয়া। কাতারে অনুষ্ঠিত গত আসরে যুক্তরাষ্ট্র বয়সভিত্তিক টুর্নামেন্টটির শেষ ৩২-এ খেলেছিল।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

three × four =

About Author Information

নিরাপত্তা উদ্বেগে কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

Update Time : ০৫:১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬