Dhaka ০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হচ্ছেন আবদুল আল-সায়েদ

আন্তর্জাতিক ডেস্ক
8 / 100 SEO Score

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ধর্মীয় পরিচয় ঘিরে বিতর্ক, সমালোচনা আর নানা আক্রমণের মধ্য দিয়ে এগিয়েছে আবদুল আল-সায়েদের নির্বাচনি লড়াই। প্রতিপক্ষের নানা বাধা পেরিয়ে শেষ পর্যন্ত মিশিগানের ভোটারদের সমর্থন পেয়েছেন তিনি।

রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্সকে হারিয়ে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন এই ডেমোক্র্যাট প্রার্থী।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) মিশিগানে সিনেট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা আবদুল এল-সায়েদ ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

অবসর নিতে যাওয়া সিনেটর গ্যারি পিটার্সের ছেড়ে দেওয়া আসনে জয়ী হন তিনি।

তবে, নির্বাচনি প্রচারের সময় আল-সায়েদকে তার ধর্মীয় পরিচয় নিয়ে আক্রমণের মুখে পড়তে হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ রিপাবলিকান নেতারা বারবার তার মুসলিম পরিচয়কে কেন্দ্র করে আক্রমণ করেন তাকে।

এমনকি, তাকে উগ্রবাদের সঙ্গে জড়িয়ে অভিযোগও তোলা হয়। তবে, এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন আল-সায়েদ।

এর আগে, ডেমোক্র্যাট দলের প্রাথমিক নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে মূল নির্বাচনে লড়াইয়ের সুযোগ পান তিনি। শেষ পর্যন্ত রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সিনেটের আসনটি জিতে নেন তিনি।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগানে অল্প ব্যবধানে জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে সিনেটর হিসেবে দায়িত্ব নেবেন আবদুল আল-সায়েদ। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে দেশটির উচ্চকক্ষ সিনেটে দায়িত্ব পালন করবেন তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

five × 1 =

About Author Information

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হচ্ছেন আবদুল আল-সায়েদ

Update Time : ০৭:৫৮:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬