সংবাদ শিরোনাম :
সাগর-রুনি মামলার তদন্ত পেছাল আরও ছয় মাস
আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটিকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তদন্তের অগ্রগতি জানতে টাস্কফোর্স প্রধানকে প্রয়োজনীয় নথিপত্রসহ আগামী বছরের ২৭ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি, এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটিকে আরও ছয় মাস সময় দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি পর্যালোচনা এবং প্রতিবেদন দাখিলের বিষয়ে আদালত এ নির্দেশনা দেন।




















