Dhaka ০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘জয় বাংলা’সহ পাঁচ জাহাজের নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
4 / 100 SEO Score

বাংলাদেশ কোস্টগার্ডের ‘জয় বাংলা’সহ পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। জাতীয় চার নেতার নামে থাকা চারটি জাহাজের নামও বদলে নতুন নাম অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ সংক্রান্ত অনুমোদনপত্র কোস্টগার্ডের মহাপরিচালকের কাছে পাঠানো হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে পাঁচটি জাহাজের বর্তমান নামের পরিবর্তে প্রস্তাবিত নতুন নাম অনুমোদনের কথা জানানো হয়। এর আগে বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে নাম পরিবর্তনের প্রস্তাব পাঠানো হয়েছিল।

মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী, কোস্ট গার্ডের ‘বিসিজিএস জয় বাংলা’ জাহাজের নতুন নাম হবে ‘বিসিজিএস অদম্য বাংলা’। জাহাজটির পেন্যান্ট নম্বর পিসি-২০৮।

এ ছাড়া ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ (পিএল-৭১) জাহাজের নাম পরিবর্তন করে ‘বিসিজিএস ফিরোজ কবীর’, ‘বিসিজিএস তাজউদ্দীন’ (পিএল-৭২) জাহাজের নাম ‘বিসিজিএস নুরুল ইসলাম’, ‘বিসিজিএস মনসুর আলী’ (পিএল-৭৩) জাহাজের নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’ (পিএল-৭৪) জাহাজের নাম ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’ করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে।

Tag :

Recent Comments

No comments to show.

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

four − 1 =

About Author Information

‘জয় বাংলা’সহ পাঁচ জাহাজের নাম পরিবর্তন

Update Time : ১২:৪৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬