এবার রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লো হুথিরা
সৌদি আরবের রাজধানী রিয়াদে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথি বিদ্রোহীরা। হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি আকাশেই ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি সামরিক জোট। এর আগে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি বিদ্রোহীরা।
(৮ নভেম্বর) সকালে পূর্বাঞ্চলীয় প্রদেশে সতর্কতা জারি করে সৌদি আরব। এর কিছুক্ষণ পর সৌদি কর্তৃপক্ষ জানায়, সেখানে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হুথিরা। তবে সেটি সফলভাবে ভূপাতিত করা হয়েছে।
এর প্রায় দুই ঘণ্টা পর রাজধানী রিয়াদকে লক্ষ্য করে আরও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথিরা। সৌদি আরবের দাবি, ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করা হয়েছে।
এর আগে শনিবার ইয়েমেনের রাজধানী সানার একটি গ্রামে বিমান হামলা চালায় সৌদি বিমানবাহিনী। হামলায় নিহত হয় ৩৩ জন।সৌদির ঐ হামলার জবাবে সৌদির রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছ হুথি বিদ্রোহীরা।
গত জুলাই থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। সাম্প্রতিক সময়ে এই সংঘাত আরও তীব্র হয়েছে।
সূত্র: আলজাজিরা



















