সংবাদ শিরোনাম :
থানায় তদবিরের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার এক যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় তদবির করার অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল কবির আখন্দকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
জানা গেছে, ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার এক যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে ফয়সাল কবির আখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঙ্গে দেখা করে তদবির করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় দলের নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
পরে বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতাদের নজরে এলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে তাঁকে ছাত্রদল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
দলীয় সূত্র জানায়, সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
Tag :
কুমিল্লা

























